
শেষ আপডেট: 5 October 2020 12:38
আচ্ছা প্রকৃতির কাছাকাছি থাকতে কে না ভালোবাসে বলুন? সবুজের সারল্য যেন হৃদয়ের তারুণ্যকেই সজাগ করে রাখে। নারী হৃদয় যেন প্রকৃতির সহজতাকেই লালন করে। আর যেখান প্রকৃতি, সেখানে তো ঋতুচক্র আসবেই! সেই ঋতুদেরই নিজের পোশাকে সাজিয়ে তোলার অভিনব প্রয়াস ঘটিয়েছেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচী। সব্যসাচী'র বসন্ত সম্ভারের অর্থাৎ 'স্প্রিং সিজন'-এর শাড়ি পরেন নোরা। হলুদ এবং হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের অফ হোয়াইট শাড়িতে নোরা হয়ে উঠেছিলেন লাস্যময়ী। এ যেন এক অন্য বসন্তে দশর্কের দেখা হয় নোরার সঙ্গে। নোরাকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন মানেকা হারিসিংঘানি। এই বসন্তের শাড়ির সাথে সামঞ্জস্য বজায় রেখে নোরা পরেন মুক্তোর গলার হার এবং কানের দুল।
খুবই সাধারণ একরঙা মেকাআপ, হালকা গোলাপি আই শ্যাডো এবং মাস্কারাকে তিনি হয়ে ওঠেন অনন্যসুন্দর।
কিছু দিন আগেই নোরা সেজে উঠেছিলেন জেজে ভালাইয়ার শাড়িতে। সেই ছবি ইন্টারনেটের মাধ্যমে দর্শকদের হৃদয়ে আলোড়ন তুলে ছিল। এছাড়াও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যায় সোনালি রঙের পেপলাম টপ এবং পেন্সিল স্কাট পরা ছবি। সেই পোশাকে নোরা আবারও ঝড় তোলেন দশর্ক মনে।