মনমোহিনী কিয়ারা, নিজেকে সাজাতে লাল রঙই পছন্দ নায়িকার
দ্য ওয়াল ব্যুরো: লাল রং পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম। ৭ থেকে ৭০ বছর বয়সের সকলেই লাল রঙে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভারতীয় বা পাশ্চাত্য ঢঙে একটু অন্যরকম সাজতে চাইলে সবার আগে লাল রঙের কথা আমাদের মাথায় আসে।
আমার আপনার মত কিয়ারা আডব
শেষ আপডেট: 5 October 2020 13:12
দ্য ওয়াল ব্যুরো: লাল রং পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম। ৭ থেকে ৭০ বছর বয়সের সকলেই লাল রঙে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভারতীয় বা পাশ্চাত্য ঢঙে একটু অন্যরকম সাজতে চাইলে সবার আগে লাল রঙের কথা আমাদের মাথায় আসে।
আমার আপনার মত কিয়ারা আডবানিরও বোধহয় লাল রঙের প্রতি দুর্বলতা আছে। সম্প্রতি ইন্সটাগ্রামে নতুন ছবির শুটিং সেট থেকে লাল রঙের জ্যাকেট পরে ছবি পোস্ট করলেন তিনি। তাতে যে সকলের নজর কেড়েছেন তা বলাই বাহুল্য।
ন্যুড মেকআপ, ক্লাসিক রেড লিপস্টিক, সামান্য আ্যকসেসরিস আর লাল লেদারের জ্যাকেট। পোশাকের রঙকে প্রাধান্য দিয়ে তিনি এভাবেই সেজেছেন। লালের মত সাহসী একরঙের পোশাকের সাথে খুব চড়া মেকআপ না করে সিম্পল মেকআপ মাধ্যমে সাজটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছেন। তাতেই তাকে এমন মনমোহিনী লাগছে।

আপনি কি বেড়াতে যেতে ভালবাসেন? জঙ্গলে বেড়াতে যেতে যদি বেশি প্রেফার করেন আর সত্যিকারের প্রকৃতি প্রেমিক হন তাহলে ভোরের জঙ্গল-সাফারি নিশ্চয়ই আপনার পছন্দের। বেড়াতে গিয়ে তো আমরা নানারকম কমফর্টেবল জামাকাপড়ে পরে স্টাইল করতে ভালোবাসি। সাফারির সময় একটা ফ্রেশ স্টাইলিশ ল্যুক ক্রিয়েট করেছেন কিয়ারা আডবানি। সিম্পল সফিস্টিকেটেড একটা জাম্পস্যুটে নিজেকে ফুটিয়ে তুলেছেন। যা পরে আপনারা খুব কমফর্টেবল থাকতে পারবেন। এমন ধরনের ড্রেস আপনারা ব্রাঞ্চডেটেও পরে যেতে পারেন। যদিও জাম্পস্যুটের সাথে হিল জুতো না স্নিকার্স পরবেন না সেটা নির্ভর করছে আপনার স্টাইল সেন্সের উপর।

সামনেই উৎসবের মরসুম। এই সময় বহু পার্টিতে যেতে হয় আমাদের। পার্টি ড্রেস নিয়েও নানান চিন্তা থাকে। ককটেল ড্রেস আর ড্রামাটিক মেকআপে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলেছেন কিয়ারা। পোশাকের সঙ্গে মেকআপের ভারসাম্য এখানেও রেখেছেন। আর তাতেই অনেকের থেকে একেবারে আলাদা করে তুলেছেন নিজেকে।