Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর কাউন্টডাউন শুরু, বাজার মাতাচ্ছে বর্ডারলেস কাঞ্জিভরম সিল্ক

দ্য ওয়াল ব্যুরো: সারা বছর রকমারি পোশাকে স্বচ্ছন্দ্য হলেও, পুজোর সময় বঙ্গ নারীর অঙ্গেই শাড়িই (Sarees) বেশি শোভা পায়। পুজোয় শাড়ির একটা আলাদা ঐতিহ্য রয়েছে। পুজো আর শাড়ি যেন একে অপরের পরিপূরক। বাজারে এখন হরেকরকম শাড়ির মেলা।  শুধুমাত্র নিজেদ

পুজোর কাউন্টডাউন শুরু, বাজার মাতাচ্ছে বর্ডারলেস কাঞ্জিভরম সিল্ক

শেষ আপডেট: 22 September 2021 14:20

দ্য ওয়াল ব্যুরো: সারা বছর রকমারি পোশাকে স্বচ্ছন্দ্য হলেও, পুজোর সময় বঙ্গ নারীর অঙ্গেই শাড়িই (Sarees) বেশি শোভা পায়। পুজোয় শাড়ির একটা আলাদা ঐতিহ্য রয়েছে। পুজো আর শাড়ি যেন একে অপরের পরিপূরক। বাজারে এখন হরেকরকম শাড়ির মেলা।  শুধুমাত্র নিজেদের পকেটের রেস্ত এবং পছন্দমতো কিনে নিলেই হল। নিশ্চয়ই ভাবছেন এত শাড়ির ভিড়ে ন্যায্য দামে মনের মতো শাড়ির সুলুক সন্ধান কোথায় মিলবে তাই তো? এত চিন্তা কীসের? একই ছাদের নীচে সুতির ছাপা শাড়ি থেকে শুরু করে তাঁত, লিনেন, ঢাকাই, মটকা, মসলিন, তসর, জর্জেট, সেমি কটন সিল্ক, শিফন, খাডডি জর্জেট, অরগেঞ্জা ইত্যাদি শাড়ির অপূর্ব ভাণ্ডার রয়েছে বহু বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রিয় গোপাল বিষয়ীর শো-রুমে। মাত্র ২৭০ টাকা থেকে ছাপা শাড়ির দাম শুরু। ট্রাডিশনাল শাড়ির পাশাপাশি রয়েছে চোখ ধাঁধানো হালফ্যাশনের রকমারি শাড়ির কালেকশন। ডিজাইন বেশ নজরকাড়া। এখানকার বর্ডারলেস কাঞ্জিভরম শাড়ি এবারে লেটেস্ট আইটেম। এই ধরনের সিল্কের শাড়িতে কোনও ট্রাডিশনাল বর্ডার নেই। সারা জমিতে শুধু ঘন ট্রাডিশনাল বুটির বাহার। আবার কোনও ক্ষেত্রে বুটিতে রয়েছে মিনাকারির কারিকুরি। কিছু ক্ষেত্রে আঁচলে  আছে কনট্রাস্ট রঙের মিলিঝুলি। তবে টিপিক্যাল ট্রাডিশনাল কনট্রাস্ট কালার থেকে বেরিয়ে অফবিট কালার কম্বিনেশনের নতুন আঙ্গিকে এই শাড়ি এককথায় এক্সক্লুসিভ। খুব ফ্যাশনেবল দেখতে। অত্যন্ত হালকা এই শাড়ির দাম ৯ হাজার টাকার থেকে দাম শুরু। এই শো-রুমে সিল্ক শাড়ির ভ্যারাইটিও প্রচুর। যে কোনও শাড়ির কোয়ালিটি, ডিজাইন এবং ধরন অনুযায়ী দাম নির্ভর করে। এখানে ১৪৫০ টাকা থেকে প্রিন্টেড সিল্ক শাড়ি পাওয়া যাবে। ৫০০ টাকা থেকে রয়েছে রকমারি হালফ্যাশনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও সব ধরনের প্রাদেশিক ট্রাডিশনাল সিল্ক শাড়ির আছে অফুরন্ত ভান্ডার, রঙ-রূপ-বৈচিত্র্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। সিল্ক শাড়ির এত ভ্যারাইটি যা অভিনবত্বের দাবি রাখে। রয়েছে এমব্রয়ডারি করা নানারকম ডিজাইনার শাড়ি। চোখ টানবে ডিজাইনার ব্লাউজ, কুর্তা, লেহঙ্গা, স্যুট পিস,  ফ্যাশনেবল দোপাট্টা ইত্যাদি। রয়েছে ডিজাইনার মাস্কও।  মহিলাদের ছাড়াও পুরুষদের জন্য মিলবে ধুতি, পাঞ্জাবি, কুর্তা, নেহরু জ্যাকেট, শেরওয়ানি ইত্যাদির কালেকশন। পুরুষের পোশাকের দাম ৪০০ টাকা থেকে শুরু। পুরুষদের উপহার দেওয়ার জন্য আছে বিশেষ ব্র্যান্ডের শার্ট,প্যান্টের পিস। এখানে সোনামণিদের জন্য রয়েছে রেডি টু ওয়্যার বেনারসি শাড়ি,  লেহঙ্গা। ৬ মাস বয়স থেকে এই কালেকশন পাওয়া যাবে। ছোট্ট বাবুসোনাদের অন্নপ্রাশনের সেট মিলবে যা তুলনায় বাজার চলতি থেকে একটু অন্যধরনের। একই ছাদের নীচে এত কিছুর আয়োজন যা সত্যি অভিনব। চোখে না দেখলে বিশ্বাস হয় না। এঁদের গড়িয়াহাট ট্রাঙ্গুলার  পার্কের শো-রুম ছাড়াও কাঁচরাপাড়া ও বড়বাজারের দুটি শাখাতে উল্লিখিত সব কালেকশন মিলবে। পুজো উপলক্ষে এখন প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত দোকান খোলা। তবে আর দেরি না করে আজই পারলে এই শো-রুমে ঢুঁ মারতে পারেন। আর এই বিপুল সম্ভার থেকে  চটপট কিনে ফেলুন আপনার মনের মতো পোশাক। সাধ আর সাধ্যের এক অপূর্ব মেলবন্ধন এখানে, যে কোনও অনুষ্ঠানে অনায়সে আপনি হয়ে উঠতে পারেন মধ্যমণি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```