Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছেলেরা কেমন চুল কাটবেন এবছর, ট্রেন্ডে কোন হেয়ারস্টাইল?

দ্য ওয়াল ব্যুরো: "নিউ ইয়ার, নিউ মি", নতুন বছর পড়তে না পড়তেই এই কথা শোনা যায় চারিদিকে। এবার সত্যিই নতুন বছরে শুধু নয়, যে কোনও সময়ই নিজেকে নতুনভাবে দেখতে পারবে সমস্ত ছেলেরাই (men)। একজন মানুষের ভোল পাল্টে দেওয়া যায় শুধুমাত্র তাঁর চুলের

ছেলেরা কেমন চুল কাটবেন এবছর, ট্রেন্ডে কোন হেয়ারস্টাইল?

শেষ আপডেট: 16 March 2023 12:15

দ্য ওয়াল ব্যুরো: "নিউ ইয়ার, নিউ মি", নতুন বছর পড়তে না পড়তেই এই কথা শোনা যায় চারিদিকে। এবার সত্যিই নতুন বছরে শুধু নয়, যে কোনও সময়ই নিজেকে নতুনভাবে দেখতে পারবে সমস্ত ছেলেরাই (men)। একজন মানুষের ভোল পাল্টে দেওয়া যায় শুধুমাত্র তাঁর চুলের কিছু পরিবর্তন করে। চুল বিশেষজ্ঞ জাভেদ হাবিবের কথা তো সবাই জানেন, এবার তিনিই বেছে দিলেন এই বছরের চুলের পাঁচটা সেরা স্টাইল (trendy hairstyles)। চলুন জেনেনি কোন পাঁচটা হেয়ারকাট এই বছরে ছেলেদের জন্য বেস্ট।

১) বোল্ড কালারস -
বাইরে বেরোলেই দেখা যায় এইদিকে সবুজ তো ওইদিকে বেগুনি। চুলে রং করা এখন ছেলে-মেয়ে নির্বিশেষে কারও কাছেই নতুন নয়। হাবিবের মত অনুযায়ী, রং এই বছর দারুন প্রভাব ফেলবে ছেলেদের স্টাইলে। তাঁর মতে, হালকা সোনালির সঙ্গে একটু মেহগনি রং সবসময় ভারতীয় বর্ণের জন্য সেরা।

50+ Hottest Hair Color Ideas for Men in 2022 | Bold hair ...

২) বাজ কাট -
এই ধরনের হেয়ারকাট বিশেষভাবে দেখা যায় লকডাউনের সময় থেকে। বিশেষজ্ঞ জাভেদ হাবিবের মতে, ওই সময় বাড়ি থেকে বেরোনো ছিল মুশকিল তাই এই ধরনের ছোট চুল ম্যানেজ করা ছিল অনেক সহজ। ২০২৩ সালেও এই স্টাইল নাকি থেকে যাবে বলেই দাবি স্টাইল আইকন জাভেদ হাবিবের।

30 Masculine Buzz Cut Examples + Tips & How To Cut Guide ...

৩) কুইফ -
এই ধরনের হেয়ারস্টাইলের আরও একটি নাম ক্রাউন হেয়ারস্টাইল। দুদিক দিয়ে ছোট এবং মাথার মাঝখানে তুলনামুলক বেশি চুল। এটাই হল স্টাইল। জাভেদ জানান, বেশিরভাগ সময়েই লোকজন সোশ্যাল মিডিয়া বা তারকাদের দেখে চুল কাটাতে চায়। এই হেয়ারস্টাইলটা কমবেশি সব তারকারই পছন্দের তাই সাধারণ মানুষেরও পছন্দের।

Best Quiff Hairstyles For Men 2022 – LIFESTYLE BY PS

৪) টেপের ফেড -
এই ধরনের হেয়ারস্টাইলের মূল আকর্ষণ হচ্ছে মাথার উপর থেকে লম্বা চুল স্টেপে স্টেপে ছোট হতে হতে ঘাড়ের কাছে নামবে। দেখতে হবে শার্প এবং চুলের কাটটা হবে নিখুঁত। হাবিবের মতে, সবসময় ফেড এবং পরিষ্কার করে ছাঁটা দাঁড়ি ছেলেদের জন্য বেস্ট ছিল, আছে আর থাকবেও।

39 Classic Taper Haircuts (2023 Guide) | Faded hair, Taper ...

৫) ডিসকানেক্টেড হেয়ারকাট -
এই ধরনের হেয়ারকাট অনেকটাই ওই ফেডেড হেয়ারকাটের মত। মাঝখানে লম্বা চুল আর দুদিকটা ছোট করে ট্রিম করা। দেখলে মনে হয় মাথার উপরের চুল মাথার নীচের অংশের সঙ্গে যুক্ত নয়, যার জন্যেই নাম দেওয়া ডিসকানেক্টেড।

9 Trending Disconnected Undercuts For Men | Styles At Life

সবশেষে বিশেষজ্ঞ জাভেদ হাবিব জানান, কেবল দামি হেয়ারকাট বা হেয়াস্টাইল নয় ঠিকমত নিজের চুল ও স্ক্যাল্পের যত্ন নেওয়া আগে প্রয়োজন। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখা গেছে চুল পরে যাওয়ার হার ও প্রবণতা দুটোই অনেকবেশি। তাই রোজ শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখার পাশাপাশি যাতে সেই চুল বজায় রাখাও সহজ হয় তাই জন্য কীভাবে চুল কাটবেন সেটাও দেখা উচিত। এছাড়াও চুলে কোন ট্রিটমেন্ট করবেন সেটা বিশেষজ্ঞের মতামত নিয়ে করাই ভাল বলে মনে করেন তিনি।

মাসল বাড়াতে এই ফলগুলো খেতে পারেন, সাপ্লিমেন্টের দরকার নেই


```