Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কিম কার্দাশিয়ান ৪১ বছরে পা দিলেন, দেখে নিন স্টাইল আইকনের সিগনেচার পোশাকগুলি

দ্য ওয়াল ব্যুরো: রিয়েলিটি টিভি শো' র স্টার, মডেল, বিজনেস ওম্যান, এবং চার সন্তানের মা কিম কার্দাশিয়ান আজ ৪১ বছরে পা দিলেন। সারা বিশ্বের মানুষ তার ফ্যাশন, স্টাইলে একেবারে ফিদা। তিনি যে পোশাকই পরুন, পরবর্তীতে সেটাই পরে সারা দুনিয়ার ট্রেন্ড

কিম কার্দাশিয়ান ৪১ বছরে পা দিলেন, দেখে নিন স্টাইল আইকনের সিগনেচার পোশাকগুলি

শেষ আপডেট: 21 October 2020 17:04

দ্য ওয়াল ব্যুরো: রিয়েলিটি টিভি শো' র স্টার, মডেল, বিজনেস ওম্যান, এবং চার সন্তানের মা কিম কার্দাশিয়ান আজ ৪১ বছরে পা দিলেন। সারা বিশ্বের মানুষ তার ফ্যাশন, স্টাইলে একেবারে ফিদা। তিনি যে পোশাকই পরুন, পরবর্তীতে সেটাই পরে সারা দুনিয়ার ট্রেন্ড হয়ে যায়। বেশ কিছু বিখ্যাত ডিজাইনারদের যেমন অলিভিয়ার রস্টিং, ম্যানফ্রেড থিয়েরি মুগলারের মডেল তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি নিজের ব্র্যান্ড তিনি লঞ্চ করেছেন। পারফিউম থেকে লঞ্জওয়ার। তার নিজস্ব প্রোডাক্ট সারা ফেলেছে সব জায়গায়। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ারের সংখ্যা এই সেলেব্রিটির। প্রথম মিডিয়ার চোখে পরেন যখন তিনি প্যারিস হিলটনের বন্ধু ও স্টাইলিস্ট ছিলেন। তারপর দীর্ঘ পথচলার পর এখন তিনি পৃথিবীর সাড়া জাগানো ফ্যাশন আইকন। দেখে নেওয়া যাক তার উল্লেখযোগ্য কিছু পোশাকের ছবি। ১. মোনোক্রম কুইন: কিম বিখ্যাত তার মোনোক্রম ড্রেসের জন্য। একরঙের পোশাকে তার চেয়ে ভালো স্টাইল কাউকে করতে দেখা যায়নি। সবুজ, সাদা, কালো কিংবা নরম গোলাপি রঙ পরলে তার থেকে চোখ সরানো যায় না। ২. লেদার পোশাকে কিম: বলা হয় লেদার পোশাকে কিমকে দেখলে মাথা ঘুরিয়ে যাবে। লেদার প্যান্টের সঙ্গে লেদার বিকিনি টপে তিনি সাড়া ফেলেছেন বারবার। ৩. অ্যানিমাল প্রিন্টের ড্রেস: ফ্যাশন থেকে হারিয়ে গেলেও কিমের ভীষণ পছন্দ এই প্রিন্টের ড্রেস। অ্যানিমাল প্রিন্টের জাম্পস্যুট হোক বা প্যান্টস্যুট কিম পরলেই সেটার ট্রেন্ড আবার শুরু হয়। ৪. বেবিকন ড্রেস: বেবিকন ড্রেস পুরোনো যুগের নায়িকাদের পরতে দেখা যেত। সম্প্রতি বেশ কিছু জায়গায় কিমকে এই পোশাকে দেখা যায়। নিজে হাতে ধরেই প্রায় এই পোশাককে আবার ফ্যাশন দুনিয়ায় নিয়ে এলেন যেন।

৫. প্রিন্টের উপর প্রিন্ট: কিমের কাছে "ইম্পসিবল ইজ নাথিং" । যে কেউ এই ধরনের পোশাক পরতে সাহস পান না। কিন্তু ছবি দেখেই বোঝা যাচ্ছে কিম এই পোশাকেও কতটা সহজ ও সাবলীল।


```