Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

সাউথ সিটি মলে নতুন সাজে স্কেচার্স, উদ্বোধনে শহরে এলেন কার্তিক আরিয়ান

উদ্বোধনের দিনে আয়োজন করা হয় স্কেচার্স কমিউনিটি গোল চ্যালেঞ্জের ১০ম সংস্করণ। ট্রেডমিলে ১,০০০ কিলোমিটার দৌড়ের লক্ষ্য পূরণে কার্তিক আরিয়ান নিজে নেতৃত্ব দিয়ে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন।

সাউথ সিটি মলে নতুন সাজে স্কেচার্স, উদ্বোধনে শহরে এলেন কার্তিক আরিয়ান

কলকাতায় কার্তিক আরিয়ান

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 September 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিখ্যাত জুতো ও পোশাকের ব্র্যান্ড স্কেচার্স (Skechers) এবার কলকাতায় আরও বড় পরিসরে হাজির হল। সাউথ সিটি মলে নতুনভাবে খোলা তাদের স্টোর। উদ্বোধন করলেন বলিউড তারকা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্তিক আরিয়ান (Kartik Aryan)। এটাই ছিল তাঁর স্কেচার্সের হয়ে প্রথম জনসমক্ষে উপস্থিতি।

নতুন স্টোরটির আয়তন প্রায় ২ হাজার ৪৫৩ বর্গফুট, যা আগের তুলনায় তিন গুণ বড়। এখানে থাকছে স্কেচার্সের সব ধরনের জুতো—লাইফস্টাইল কালেকশন থেকে শুরু করে স্পোর্টস জুতো, সঙ্গে রয়েছে পোশাক ও আলাদা স্পোর্টস সেকশন। এই স্টোরের হাত ধরেই প্রথমবার পূর্ব ভারতে চালু হল স্কেচার্সের ডিজিটাল ফ্যাসেড, যা কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আধুনিক করেছে।

উদ্বোধনের দিনে আয়োজন করা হয় স্কেচার্স কমিউনিটি গোল চ্যালেঞ্জের ১০ম সংস্করণ। ট্রেডমিলে ১,০০০ কিলোমিটার দৌড়ের লক্ষ্য পূরণে কার্তিক আরিয়ান নিজে নেতৃত্ব দিয়ে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন। সেই লক্ষ্য পূরণ হতেই স্কেচার্স শহরের খেল ফাউন্ডেশন-কে দান করে ১০০ জোড়া শিশুদের জুতো। এই ফাউন্ডেশন অনগ্রসর পরিবারের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেয়, বৃত্তি ও পরামর্শ দিয়ে ক্রীড়া প্রতিভা গড়ে তোলে।

স্কেচার্স সাউথ এশিয়ার সিইও রাহুল ভিরা বলেন, “কলকাতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। সাউথ সিটি মলে নতুন স্টোরটি আমাদের গ্রাহকদের জন্য আরও বড় ও আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা দেবে। কমিউনিটি গোল চ্যালেঞ্জ আমাদের দর্শনকে তুলে ধরে—ফিটনেসের মাধ্যমে সবাইকে একত্রিত করা এবং সমাজের জন্য কিছু করা।"

কার্তিক আরিয়ান বলেন, “কলকাতা আমার প্রিয় শহর। এখানকার মানুষ অসাধারণ, তাঁদের উষ্ণতা ও উদ্যম সবসময় আমাকে মুগ্ধ করে। কমিউনিটি গোল চ্যালেঞ্জে এত মানুষের অংশগ্রহণ দেখে দারুণ লেগেছে। স্কেচার্স শুধু সক্রিয় জীবনযাপনই নয়, সমাজের জন্যও কাজ করছে—এটাই সবচেয়ে ভালো লাগে।”

স্কেচার্সের সব জুতোর সঙ্গে যুক্ত রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তি, যেমন Slip-ins®, Arch Fit®, Max Cushioning®, Hyper Burst®, Memory Foam® ইত্যাদি। বর্তমানে গোটা ভারতে ৪৩৫টি স্টোর রয়েছে ব্র্যান্ডটির, সঙ্গে অনলাইন শপিংয়ের সুবিধাও পাওয়া যায় skechers.in-এ।


```