Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মেক আপ ছাড়া করিনা, মুখে মাস্ক! ছবির ক্যাপশনে ঝড় তুললেন বেবো

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার বিকেলে করিনা কাপুর খানের একটি পোস্ট ঝড় তোলে ইনস্টাগ্রামে। সেদিন মুম্বই এয়ারপোর্টে তাকে দেখা যায়। বেবো নিজেই প্লেনে বসে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সাদা কুর্তা, মুখে মাস্ক। প্লেনের জানলা দিয়ে বাইরে তাকিয়

মেক আপ ছাড়া করিনা, মুখে মাস্ক! ছবির ক্যাপশনে ঝড় তুললেন বেবো

শেষ আপডেট: 21 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার বিকেলে করিনা কাপুর খানের একটি পোস্ট ঝড় তোলে ইনস্টাগ্রামে। সেদিন মুম্বই এয়ারপোর্টে তাকে দেখা যায়। বেবো নিজেই প্লেনে বসে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সাদা কুর্তা, মুখে মাস্ক। প্লেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখেন "মাস্ক পেহেনিয়ে অর বাহার দেখিয়ে।" । তার নীচেই 'গোরি তেরি পেয়ার মে'র ডিরেক্টর পুনিত মালহোত্রা লেখেন "ব্রেকিং দ্য নেট, ম্যাম"। ইনস্টাগ্রামে আসার পর, শুরু থেকেই করিনা তার মেকআপ ছাড়া একের পর এক ছবি পোস্ট করেন। অন্যদিকে বেশিরভাগ নায়িকাদের দেখা যায় ঘরোয়া পোশাকে কোনও ছবি পোস্ট করার আগে কাজল লিপস্টিক লাগিয়ে নেন। অন্যদিকে ৪০ বছরের এই নায়িকা ঘরোয়া পোশাকে বিনা মেকআপেই বারবার এসেছেন নেটিজেনদের সামনে। মেকআপ ছাড়া আসল চেহারা সামনে দেখাতে অনেকেই লজ্জা পান। কিন্তু এতে যে লজ্জার কিছু নেই এমনটাই বুঝিয়েছিলেন তিনি। এর আগে করিনার কাফতান ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। নতুন করে ফের আবার কাফতানের ফ্যাশন শুরু হয়েছে। আর এবার মাস্ক পরে ঘোরার কথা বললেন তিনি। ক্যাপশনে খুশি অনেকেই। দীর্ঘদিন বাড়িতে থেকে অনেকেই ক্লান্ত হয়ে পরছে। বেড়ানোর সুযোগ কম। কিন্তু সমস্ত নিয়ম মেনেও ঘোরা যায়, এমন ইঙ্গিতই কি দিলেন বেবো! ফের একবার মা হতে চলেছেন করিনা। পাশাপাশি "লাল সিং ছদ্দা"র শুটিং শেষ করলেন তিনি। আগামীতে করন জোহারের নতুন প্রোজেক্টেও কাজ করতে দেখা যাবে তাঁকে। রীতিমতো ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছেন 'মম টু বি' করিনা। এর মাঝে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ তিনি। আর পাঁচজন নায়িকার থেকে তিনি যে একেবারেই আলাদা, সেটা করিনার ইন্সটাগ্রামের ছবির সঙ্গে ক্যাপশন ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।

```