
শেষ আপডেট: 24 May 2023 12:33
দ্য ওয়াল ব্যুরো: শাশুড়ি জামাই রিলেশন এখন অনেকটাই ক্যাজুয়াল। তাই ফর্মালি জামাইষষ্ঠীর তত্ত্ব (Jamaisashthi Gift) পাঠানোর ব্যাপারটা কমে আসছে। মেয়ের বিয়ের পর প্রথম বছরটায় তত্ত্বে জামাইয়ের জন্য জমকালো ধুতি-পাঞ্জাবি কিনলেও তারপর থেকে জামাইয়ের পছন্দের ক্যাজুয়ালস উপহার দিতেই পছন্দ করেন আধুনিক শাশুড়িরা। এই হিউমিড গরমে পরার মতো স্মার্ট, কমফোর্টেবল কটন শার্ট (Fashionable Shirt) গিফট করলে জামাইয়েরও মন খুশ হয়ে যায়।
চরকা কাটা সুতোয় তৈরি খাদির শার্ট খুব আরামদায়ক। এখন খুব উজ্জ্বল রঙের খাদি-কটন ও মসলিন-খাদি তৈরি হচ্ছে বলে জানা গেল। দক্ষিণাপণের খাদি সিল্ক এম্পোরিয়ামে সলিড কালারের শার্টের কালেকশন নজরকাড়া। রেড, অরেঞ্জ, রাস্ট, পিকক ব্লু, সি গ্রিন, পিঙ্ক, মভ, গ্রে, মাস্টার্ড ইয়েলো, প্যারট গ্রিন-- এমন অজস্র অফবিট রঙের শার্ট পাবেন ৫০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে। খাদি কটনে ব্লক প্রিন্টেড শার্টগুলোও দেখতে বেশ। জামাইয়ের পছন্দ বুঝে কিনে ফেলতে পারেন।





একটু দামি কিছু দিতে চাইলে ব্রাইট কালারের র-সিল্কের শার্ট বা প্রিন্টেড সিল্কের শার্ট কিনতে পারেন। কটনের শর্ট কুর্তাতেও খুব নতুন ধরনের ডিজাইন করেছে খাদি। রয়েছে খাদির পাঞ্জাবিও। শার্টের মতো ব্রাইট রঙে পাবেন,কাঁথাকাজ করা পাঞ্জাবির কালেকশনও দেখার মতো। পাঞ্জাবির দাম ৭০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে।
ক্যাজুয়াল শার্টে প্রিন্টের চাহিদা এখন তুঙ্গে। মধ্যপ্রদেশের শোরুম মৃগনয়নীতে প্রিন্টেড শার্টের স্টক অফুরন্ত। কথা বলে জানা গেল, এখন ট্রেন্ডে রয়েছে আজরখ প্রিন্ট। একেবারে ন্যাচরাল কালারে ডাই ও প্রিন্ট করা হয় এই আজরখ। খুব উজ্জ্বল রঙের ব্যবহার আজরখ প্রিন্টের শার্টকে জনপ্রিয় করেছে।



সেই সঙ্গে ভাল চলছে ইন্ডিগো শার্ট। এটাও ন্যাচারাল কালারে প্রিন্ট করা হয়। নরম মলমল কটনে ব্লুয়ের নানান শেডে তৈরি হয় ইন্ডিগো। খুব স্মার্ট গেটআপ। আর আছে মধ্যপ্রদেশের ট্র্যাডিশনাল 'বাগ' প্রিন্ট। বাগ প্রিন্টের শার্ট আর পাঞ্জাবি দুইই মিলবে মৃগনয়নীতে। দাম ১২০০ টাকা থেকে ১৪০০ টাকার মধ্যে।
ডিজাইনার সোমা দাসের স্টোর 'রাই'তে সামার কালেকশনে রয়েছে হ্যান্ডপেন্টিং করা দুধসাদা কটন শার্ট। আপনার জামাইকে কুল লুক দিতে চাইলে গিফ্ট করতেই হবে এই হোয়াইট ডিজাইনার শার্ট। আর আছে প্যাচওয়ার্ক করা কটন পাঞ্জাবি, প্রিন্টেড শর্ট কুর্তা এবং আজরখ প্রিন্টেড শার্ট। প্যাস্টেল শেডের সলিড কালারের পাঞ্জাবির সঙ্গে প্রিন্টেড কটন জ্যাকেটের সেট ইয়াং জেনারেশনের জামাইয়ের পছন্দ হবেই। দাম ৮০০ টাকা থেকে ১৩০০ টাকার মধ্যে।





এছাড়াও নানান ডিজাইনারের ডেরায় অনেক ধরনের ক্যাজুয়াল শার্ট, কুর্তা, পাঞ্জাবি রয়েছে। হাতে সময় কম। চটপট কিনে ফেলুন।
থাই অ্যাফেয়ার মকটেলের সঙ্গে গন্ধরাজ চিজকেক! জামাইষষ্ঠী জমে উঠুক শেফের রেসিপিতে