
শেষ আপডেট: 9 January 2021 13:50
ছবিটা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। গতকাল ইনস্টাগ্রামে নিজের ছোট্টবেলার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "উইকেন্ড চলে এল!" অনেকের কাছে শনি-রবিবার মানেই বাড়তি আনন্দ, চুটিয়ে মজা করা, কখনও পুরনো দিনের স্মৃতি টেনে কথা বলা। তবে কি হঠাৎ সপ্তাহ শেষে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল বলেই স্মৃতিতাড়িত হয়ে এমন একটি ছবি শেয়ার করলেন জ্যাকলিন!
তবে এমন মিষ্টি ছবি থেকে আপাতত চোখ ফেরাতে পারছেন না কেউ। ভরে যাচ্ছে লাইক আর কমেন্টে। বলিউডের নামকরা তারকারাও পোস্টটি ভরিয়ে দিচ্ছেন হার্ট ইমোজিতে। প্রীতি জিন্টা লিখেছেন, "এত মিষ্টি ছিলে তুমি!" অন্যদিকে শিল্পা শেঠি লিখেছেন, "চটকে দিতে ইচ্ছে করছে।" ইয়ামি গৌতম, উর্বশী রাউটেলাও মন্তব্য করেছেন এই পোস্টে।
কয়েকদিন আগে জ্যাকলিনের আরও একটি ছবিতে নেটবাসীর চোখ আটকে গিয়েছিল। সালমান খানের জন্মদিনে মজার ছলে তাঁদের ছোটবেলার ছবি পোস্ট করেছিলেন জ্যাকলিন।
দু'জনের একটি ছবি কায়দা করে, বয়স কমিয়ে এমনভাবে বানিয়েছেন যা দেখে মজাও পেয়েছিলেন সকলে। আপাতত অভিনেত্রী 'রেস'-এর পরবর্তী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার ফাঁকে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন মজার, মিষ্টি ছবি পোস্ট করে সকলের নজর কাড়ছেন তিনি।