
শেষ আপডেট: 3 December 2020 09:14
ডার্ক লিপস্টিক পরতে অনেকেই পছন্দ করেন। কিন্তু ডার্ক শেড বলেই পরার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন -
১. লিপস্টিক লাগানোর আগে লিপ স্ক্রাবার ব্যবহার করুন। ঠোঁটের মরা চামড়া তুলে, একেবারে স্মুদ হয়ে গেলে তারপর লিপস্টিক লাগান। খসখসে ঠোঁটে লিপস্টিক শুকিয়ে গেলে দেখতে খারাপ লাগবে।
২. লিপস্টিক পরার আগে প্রথমেই কালো লিপ লাইনার দিয়ে ঠোঁটের বাইরেটা এঁকে নেবেন। তারপর লিপস্টিক পরবেন। নয়তো বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৩. যেহেতু ডার্ক শেড, তাই দু, তিনবার করে লিপস্টিক লাগাবেন না। একবার লাগালেই যথেষ্ট। ডার্ক রঙের লিপস্টিক সাধারণত পিগমেন্টেড হয়। ফলে প্রথমবারেই রঙ বসে যাওয়ার কথা।
৪. কালো ভীষণ ড্রামাটিক একটা শেড। তাই এই রঙের লিপস্টিক পরার জন্য হালকা মেকআপ করুন। ন্যুড মেকআপ একেবারে পারফেক্ট। পিচ বা হালকা গোলাপি রঙের ব্লাস ব্যবহার করতে পারেন।
৫. চোখের কাজল, আইলাইনারের জন্য অবশ্যই ডার্ক কালার, যেমন কালো, গাঢ় নীল এই ধরনের রঙ বেছে নিন। এতে বোল্ড লুক তৈরি করা যায়।
৬. এই ধরনের লিপস্টিকের জন্য চুলের দিকেও খেয়াল রাখুন। স্ট্রেট, স্লিক, গ্লসি চুলই কিন্তু মানাবে এর সঙ্গে। ফলে চুলের দিকটা হেলাফেলা করবেন না।
৭. ম্যাচ করে নেলপালিশের রঙ বদলে ফেলুন। কালো ম্যাট নেলপালিশ, বা নেল আর্ট ভীষণ মানাবে এর সঙ্গে।