Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছুটির মরসুমের ইনস্টা-ছবি হোক, বা বড়পর্দা, তাপসীর ফ্যাশন সেন্স 'টাইমলেস'

দ্য ওয়াল ব্যুরো:  'পিংক' কিংবা 'থাপ্পড়'এর পরিচিত মুখ তাপসী পান্নু। বলিউডে এই মুহূর্তে কে না চেনেন তাঁকে! সোজাসাপটা অভিনয়ের জন্য একাধিকবার ক্রিটিকদের প্রশংসাও কুড়িয়েছেন এই শিখ সুন্দরী। দিন দিন বেড়েই চলেছে তাঁর অনুরাগীর সংখ্যা। দিন কয়েক আগেই

ছুটির মরসুমের ইনস্টা-ছবি হোক, বা বড়পর্দা, তাপসীর ফ্যাশন সেন্স 'টাইমলেস'

শেষ আপডেট: 13 October 2020 06:46

দ্য ওয়াল ব্যুরো:  'পিংক' কিংবা 'থাপ্পড়'এর পরিচিত মুখ তাপসী পান্নু। বলিউডে এই মুহূর্তে কে না চেনেন তাঁকে! সোজাসাপটা অভিনয়ের জন্য একাধিকবার ক্রিটিকদের প্রশংসাও কুড়িয়েছেন এই শিখ সুন্দরী। দিন দিন বেড়েই চলেছে তাঁর অনুরাগীর সংখ্যা। দিন কয়েক আগেই তাঁর পোস্ট করা ইনস্টাগ্রামের কিছু ছবি আবার নতুন করে ঝড় তুলেছে তাপসী ফ্যানেদের বুকে। মালদ্বীপে গত কিছুদিন দিব্যি ছুটি কাটাচ্ছিলেন তাপসী। সেই ছুটির মেয়াদও ফুরিয়ে এল এবার। তবে মালদ্বীপের সি-বিচ হোক, বা বলিউডের অন্দর, কফিডেট হোক বা ফ্যাশন শো'য়ের রানওয়ে - তাপসীর ফ্যাশন সেন্স তাঁকে বরাবর এককদম এগিয়ে রেখেছে আর পাঁচজনের থেকে। ছুটির দিনেও নিজের পোশাক থেকে মেকআপ, সব কিছু নিয়েই ভীষণ সচেতন ছিলেন তাপসী। জানতে ইচ্ছে করছে, কোন পোশাকে, কী ভাবে ছুটি কাটিয়েছেন তিনি? কতটাই বা নজর কাড়লেন নেটিজেনদের? সমুদ্রের ধারে পায়চারি থেকে সকালের জলখাবার, কিংবা বিচে বসে একটু রিল্যাক্স করা - তাপসীর প্রতিমুহূর্তের ছবিই নজরবন্দী হয়েছে ফ্যানেদের। বরুণ বল প্রীতের মাল্টি কালারের পালাজো সেটে তাপসী পান্নুকে দেখা গেছে তাঁর বান্ধবীদের সঙ্গে 'ডিনারডেটে'। ঝোলা কানের দুল, কপালের ওপর কোঁকড়ানো চুল, নীচু করে বাঁধা খোঁপা এবং মানাসই ওড়নাতে পোস্ট করা ছবিতে চমৎকার লাগছেন তাপসী। ধরে নেওয়া যেতেই পারে তাঁর এই পোশাক এই মরসুমের ফ্যাশন ট্রেন্ডে নতুন আকর্ষণ যোগ করবে। তাপসীর প্রতি তাঁর ফ্যানেদের প্রত্যাশার পারদ বেড়েই চলেছেন উত্তরোত্তর। বিচ পার্টি হোক কিংবা ডিনারের পোশাক, সব কিছুতেই তাপসী বজায় রেখেছেন নিজের স্বাতন্ত্র্য। নীল সমুদ্রের পাশে সবুজ রঙের ডোরাকাটা পোশাকে রেস্ট নেওয়ার মুহূর্তেও তাপসী হয়ে উঠেছেন অনন্যা। আবার একেবারে অন্য মুডে তাপসীকে দেখা গেছে খড়ের ছাউনি দেওয়া বাড়ির দরজার সামনে ছবি পোস্ট করতে। লালের ওপর বিভিন্ন রঙের প্রিন্ট করা ম্যাক্সি স্কার্টেও নেটিজেনদেন নজর কেড়েছেন এই সেলেব্রিটি তারকা।

```