Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওজন বেশি! পোশাক কিনতে খরচ হচ্ছে অতিরিক্ত টাকা! 'ফ্যাট ট্যাক্স' নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ডিজাইনাররা

দ্য ওয়াল ব্যুরো: শরীরের গঠন অনুযায়ী 'সাইজ' জিরো না প্লাস এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। ২০২০তে দাঁড়িয়ে এখনও নানা কারণে বডি শেমিংয়ের শিকার হতে হচ্ছে মেয়েদের! জামাকাপড় কিনতে গেলে প্লাস সাইজের জন্যে অতিরিক্ত টাকা গোনা কিংবা রাস্তাঘাটে

ওজন বেশি! পোশাক কিনতে খরচ হচ্ছে অতিরিক্ত টাকা! 'ফ্যাট ট্যাক্স' নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ডিজাইনাররা

শেষ আপডেট: 9 November 2020 07:13

দ্য ওয়াল ব্যুরো: শরীরের গঠন অনুযায়ী 'সাইজ' জিরো না প্লাস এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। ২০২০তে দাঁড়িয়ে এখনও নানা কারণে বডি শেমিংয়ের শিকার হতে হচ্ছে মেয়েদের! জামাকাপড় কিনতে গেলে প্লাস সাইজের জন্যে অতিরিক্ত টাকা গোনা কিংবা রাস্তাঘাটে নিজের চেহারার জন্যে কথা শোনা, কোনটাই বাদ যায় না ! তবে আশার কথা এই যে, ভারতে এই 'ফ্যাট ট্যাক্স' নিয়ে ইদানীং অনেক ডিজাইনারই মুখ খুলেছেন। বর্তমানে অন্যান্য দেশের পাশাপাশি ভারতের ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও প্লাস সাইজের মডেলদের দেখা মেলে। সৌন্দর্যের প্রচলিত ভাবধারার ভিতকে নাড়িয়ে দিতে পেরেছেন এই সব সাহসিনীরা। এই মুহূর্তে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে তাঁদের ছবি। 'ফ্যাট ট্যাক্স' কী?  আপনার শারীরিক গঠন যদি অন্যদের থেকে একটু আলাদা হয়, বা আপনার পোশাকের সাইজ যদি 'প্লাস' হয় তাহলে পোশাক কেনার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে - এটাই হল 'ফ্যাট ট্যাক্স'। বিষয়টি ডায়েট সাব্যার নজরে এলে তিনি এই নিয়ে তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। ফ্যাশন দুনিয়াতে তাঁর বক্তব্য নিয়েও যথেষ্ট তোলপাড় হয়। তিনি বলেন যে লম্বা লোকেদের জুতোর জন্য নির্দিষ্ট দামের বাইরে গিয়ে কি দাম দিতে হয়? কিংবা ছোটোখাটো রোগা মানুষদের জুতো কেনার ক্ষেত্রে কি ভর্তুকি দেওয়া হয়? যদি তা না হয়, তাহলে পোশাকের ক্ষেত্রেই বা কেন এরকম হবে! সাব্যা আরও বলেন, "এই বিষয়টি নিয়ে ইন্টারনেটে কথা বলার পর বহু মানুষের প্রতিক্রিয়া পেয়েছি। ডিজাইনার স্টোরগুলোও এক্সএল বা এক্সএক্সএল বিক্রি করতেই  বেশি আগ্রহী, তাতে ৬০হাজারেরও বেশি টাকা অতিরিক্ত লাভ থাকে। তাই প্লাস সাইজের পোশাক বিক্রি নিয়েই অতিরিক্ত উৎসাহ দেখায় স্টোরগুলো।" পোশাক তৈরি করতে কেমন খরচ হয়, সেই নিয়ে ক্রেতাদের মনে হামেশাই প্রশ্ন তৈরি হয়। অনেক ডিজাইনারই ক্রেতাদের এটা বোঝান যে, অতিরিক্ত ফেব্রিক এবং এমব্রয়ডরি কাজের জন্য পোশাকের দাম বেশি হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে সবক্ষেত্রে এমন হয়না। ইকাইয়ের মালিক রাগিনী আহুজা বলেন, "আমরা নির্দিষ্ট আকারের উপর কোনও রকম বাড়তি চার্জ যুক্ত করিনা। আমরা মূলত একরকম সাইজের পোশাক বানাতে চেষ্টা করি, যার ফলে অতিরিক্ত টাকা দেওয়ার প্রশ্নই ওঠেনা।" পোশাক কতটা আরামদায়ক, তার রঙ-ডিজাইন কেমন, তা কতটা টেকসই - তার ওপর ভিত্তি করে ঠিক হয় পোশাকের দাম। আহুজা বলেন, "অতিরিক্ত এমব্রয়ডরি এবং ফেব্রিকের জন্যে খুব বেশি হলে ১০ শতাংশ খরচ হয়। এখানে শুধুমাত্র পণ্যেরই দাম নেওয়া হয়, এমনটা নয়। পোশাকের সঙ্গে জড়িত নান্দনিকতা, ব্র্যান্ডভ্যালু বা জিনিসের কোয়ালিটি, সব কিছুর ওপরেই নির্ভর করে দাম।" ডিজাইনার জুটি গৌরী এবং নৈনিকা ডায়েট সাব্যাকে লেখেন যে অতিরিক্ত বড় পোশাক বা প্লাস সাইজের জন্যে তাঁরা আর কোনও অতিরিক্ত টাকা নেবেননা। নৈনিকার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলেন যে, "এটা দুমিনিটের ফোন কলে নেওয়া সিদ্ধান্ত নয়। আমি গৌরীকে ডাকি এবং তারপর প্লাস সাইজের পোশাকের ওপর অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে সাব্যার যে মতামত তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি। তারপরই আমরা দুজন মিলে এই সিদ্ধান্ত নিই যে প্লাস সাইজের পোশাকের ওপর আর কোনও অতিরিক্ত টাকা নেওয়া হবেনা।" ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটা কেমন জানতে চাওয়া হলে, আহুজা বলেন," আমার নিজেরই পোশাক কিনতে যাওয়ার সময় নানা সমস্যা হতো। আমার সাইজের পোশাক পাওয়া যেত না। বাবার বা ভাইয়ের এক্সএল সাইজের শার্টই আমাকে পরতে হতো,আমি চাইনা সবার সঙ্গে এরকম হোক!" বর্তমানে বিভিন্ন ফ্যাশন শো বা রানওয়েতেও দেখা যাচ্ছে প্লাস সাইজের মডেল। যাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মেলে ধরছেন এবং সকলের চোখে তাক লাগিয়ে দিচ্ছেন।  

```