Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্মোকি আইজে মুগ্ধতা ছড়াবেন আপনিও, শিখিয়ে দিলেন সোনম-ভূমিদের মেকআপ শিল্পী

দ্য ওয়াল ব্যুরো: সহজ ও সঠিক পদ্ধতিতে স্মোকি আইজ করার উপায় যদি ইতিমধ্যেই ইন্টারনেটে সার্চ করে থাকেন, তাহলে আপনি এই মুহূর্তে পৃথিবীর ৩০ মিলিয়নের বেশি মানুষের মধ্যে একজন। সংখ্যাটা শুনে চমকে গেলেন? স্বাভাবিক। কারণ গত তিন চার বছর ধরে এটিই আই ম

স্মোকি আইজে মুগ্ধতা ছড়াবেন আপনিও, শিখিয়ে দিলেন সোনম-ভূমিদের মেকআপ শিল্পী

শেষ আপডেট: 7 October 2020 16:36

দ্য ওয়াল ব্যুরো: সহজ ও সঠিক পদ্ধতিতে স্মোকি আইজ করার উপায় যদি ইতিমধ্যেই ইন্টারনেটে সার্চ করে থাকেন, তাহলে আপনি এই মুহূর্তে পৃথিবীর ৩০ মিলিয়নের বেশি মানুষের মধ্যে একজন। সংখ্যাটা শুনে চমকে গেলেন? স্বাভাবিক। কারণ গত তিন চার বছর ধরে এটিই আই মেকআপের ট্রেন্ডে এক নম্বর। যারা দীর্ঘদিন ধরে মেকআপ করতে অভ্যস্ত, তাদের কথা আলাদা। কিন্তু যাঁরা একেবারেই অপটু, বোঝেন না কোনটার পর কোনটা লাগানো উচিত, নেট ঘাঁটতে ঘাঁটতে ক্লান্ত, তাঁদের  স্মোকি আইজ করার সঠিক পদ্ধতি জানালেন সোনম কাপুর আহুজা ও ভূমি পেডেনকরের মেকআপ আর্টিস্ট আরতি নায়ার ও ডেনিয়াল বোওয়ের। তাঁদের মতে, দিনের ও রাতের মেকআপ সবসময় আলাদা করা উচিত। সব অনুষ্ঠানে বিয়ে বাড়ির মতো সেজে গেলে মোটেই দৃষ্টিনন্দন লাগে না। মুড আর সিজন চেঞ্জের মতো বদলানো যেতে পারে আই মেকআপ। এটাই মনে করেন এই সময়ের মেকআপ আর্টিস্টরা।

আরতি জানালেন দিনের বেলার আই মেকআপ কেমন হওয়া উচিত। ১. সবার আগে চোখের উপরে লাগাতে হবে প্রাইমার। সুন্দর করে ব্লেন্ড করে একদম স্মুদ করে তুলতে হবে। ২. এবার একটা ন্যুড কালার বেছে মাঝারি আকৃতির ব্রাশ দিয়ে তৈরি করতে হবে স্মোকি আইয়ের বেস। ৩. তারপর জেল লাইনার বা কাজল দিয়ে চোখের উপর লাইনার পরার মতো লাগিয়ে ব্লেন্ড করতে হবে। খুব তাড়াতাড়ি ব্লেন্ড করবেন, নয়তো এটি জলদি শুকিয়ে যাবে। সহজে ব্লেন্ড হতে চায়বে না। ৪. কাজল লাগানোর পরে ঘন কালো রঙের আইশ্যাডো দিয়ে চোখের লিড পুরোটা ফিল করুন। ৫. এবারে একটা নরম ব্রাশ নিন। ম্যাট ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে চোখের বাইরের কোনায় ভালো করে ব্লেন্ড করুন। একই ভাবে চোখের উপর যে অংশে ভাঁজ পড়ে সেখানে একই ভাবে ব্লেন্ড করুন। ৬. ছোট সরু ব্রাশ দিয়ে খয়েরি রঙের আইশ্যাডো নিয়ে চোখের তলাতেও লাগাতে হবে। তার পরে দুদিকে সমান শেপ করলেই চোখ আরও বড় ও টানাটানা দেখাবে। ৭. কালো রঙের আইশ্যাডো ছোট ব্রাশে নিয়ে চোখের নিচের আইলিডে লাগিয়ে ব্লেন্ড করতে হবে ভাল করে। ৮. এর পরে কালো কাজল সমান ভাবে চোখের উপরে ও নীচে সুন্দর করে পরতে হবে। ৯. লাইনার দিয়ে চোখের বাইরে টেনে আঁকলে চোখ সুন্দর দেখাবে। ১০. সবশেষে মাসকারা লাগিয়ে নিন চোখের পাতায়। তাহলেই কমপ্লিট হয়ে যাবে দিনের বেলার স্মোকি আইজ।

রাতের বেলা স্মোকি আইজ কীভাবে করবেন, শেখালেন ড্যানিয়েল।  ১. প্রথমেই শুরু করতে হবে হালকা রঙের আইশ্যাডো দিয়ে। চোখের আকার অনুযায়ী ব্লেন্ড করতে হবে সেটি। ২. এবার সরু করে কাজল লাগাতে হবে চোখের উপরে। ভাল ব্রাশ দিয়ে ব্লেন্ড করুন চোখের উপরে। অবশ্যই স্মাজ প্রুফ, ওয়াটার প্রুফ কাজল ব্যবহার করবেন না। তাতে ভালো করে ব্লেন্ড করা যায় না। ৩. আরও গভীর কালো চোখ দেখানোর জন্য চোখের ওয়াটার লাইনে কাজল পরুন। তার পরে আবার ব্লেন্ড করতে হবে খুব নরম ভাবে। যাতে চোখ ক্ষতিগ্রস্ত না হয়। ৪.  যদি চোখ লম্বা ও টানাটানা হয় তাহলে চোখের ওয়াটার লাইন ল্যাশ লাইন পর্যন্ত সরু করে লাইনার পড়বেন। ৫. চোখ যদি রাউন্ড শেপের হয় তাহলে লাইনার পরে চোখে বাইরের কোণা ছাড়িয়েও খানিকটা উপরের দিকে টেনে দিলে সুন্দর দেখাবে। ৬. এর পরে চোখের কোণায়  লাগাতে হবে হাইলাইটার। চোখের উপরে আইশ্যাডোর বেস কালারের উপর নির্ভর করে লাগাতে হবে সোনালি বা রুপোলি রঙের হাইলাইটার। ৭. নকল চোখের পাতা আঠা দিয়ে লাগিয়ে ভাল করে বসিয়ে দিতে হবে। তার পরে দু তিন বার মাসকারা লাগালেই ল্যুক কমল্পিট হয়ে যাবে।

```