Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একঘেয়ে চুলের স্টাইল বদলাতে পাঁচতারা হোটেলে হয়ে গেল বর্ণাঢ্য হেয়ার কালার ফ্যাশন শো

চৈতালি দত্ত কলকাতায় জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে হয়ে গেল বর্ণাঢ্য এক হেয়ার কালার ফ্যাশন শো (hair color fashion show organized in JW Marriot hotel)। আয়োজন করেছিলেন স্ট্রিক্স প্রফেশনাল। এই শো এর মাধ্যমে এই সংস্থা চলতি বছরের তাঁদের নতুন হ

একঘেয়ে চুলের স্টাইল বদলাতে পাঁচতারা হোটেলে হয়ে গেল বর্ণাঢ্য হেয়ার কালার ফ্যাশন শো

শেষ আপডেট: 17 May 2023 14:17

চৈতালি দত্ত

কলকাতায় জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে হয়ে গেল বর্ণাঢ্য এক হেয়ার কালার ফ্যাশন শো (hair color fashion show organized in JW Marriot hotel)। আয়োজন করেছিলেন স্ট্রিক্স প্রফেশনাল। এই শো এর মাধ্যমে এই সংস্থা চলতি বছরের তাঁদের নতুন হেয়ার কালার 'মারকিউলিয়ার' কালেকশন রেঞ্জ লঞ্চ করলেন (new hair color launched)।

দীর্ঘ সময় ধরে একই রঙ চুলে ব্যবহার পুরুষ কিংবা মহিলাকে একঘেয়ে করে তোলে। তাই স্বাদ বদল করতে সংস্থা নিয়ে এল 'সুপারচার্জড,' 'ন্যাচারাল মি 'এবং 'আদারহোয়্যার' এই তিনটি রেঞ্জের হেয়ার কালার যা এবছরের ট্রেন্ড হতে চলেছে, এমন কথাই বললেন জনপ্রিয় সেলেব্রিটি হেয়ার স্টাইলিস্ট বিপুল চুদাসমা।

যাঁরা ফ্যাশনে অভ্যস্ত তাঁদের জন্য রয়েছে 'সুপারচার্জড'। আবার যাঁরা নিজেদেরকে সফট লুকে দেখতে পছন্দ করেন তাঁরা অনায়াসে বেছে নিতে পারেন 'ন্যাচারাল মি'। এছাড়াও রয়েছে 'আদারহোয়্যার'। এদিন সেলেব্রিটি হেয়ার স্টাইলিস্ট বিপুল মহিলা এবং পুরুষ মডেলের উপর রকমারি হেয়ার কালারের প্রয়োগ করে দেখালেন।

জনপ্রিয় সেলেব্রিটি হেয়ার স্টাইলিস্ট বিপুল ইতিমধ্যেই বিদেশে ৫২০ টি হেয়ার শো, সেমিনার, মাস্টার ক্লাসে অংশগ্রহণ করেছেন। এছাড়াও প্যারিসে তিনি নামিদামি শো তে নিজের ক্রিয়েশন তুলে ধরেছেন। এদিনের শো স্টপার ছিলেন অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায়।

তবে এদিনের মডেলদের মেকআপের দায়িত্বে ছিলেন সেলেব্রিটি মেকআপ আর্টিস্ট স্টাইলিস্ট কৌশিক-রজতের কৌশিক। প্রসঙ্গত কৌশিক জানালেন, 'ফ্যাশন শোর তিনটে থিম অনুযায়ী আমি মডেলদের মেকআপ করিয়েছি। সুপারচার্জড এর সঙ্গে পপ আপ কালার গুলো আমি স্মার্জ করিয়েছি। ফলে ক্রিয়েটিভ আই মেকআপ করা হয়েছে। 'ন্যাচারাল মি' আর্দি টোন থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ছিল বেসিক নো মেকআপ লুক। এছাড়াও এদিনের সর্বশেষ থিম ছিল 'আদারহোয়্যার'। এই পর্বে ফাঙ্কি হেয়ার কালারের সঙ্গে সাযুজ্য রেখে শাইনি ব্রাইট আই মেকআপ করেছি। ওকার ইয়ালো, গ্রিন, রেড, পপি পিংক ইত্যাদির কালার নিয়ে মেকআপে খেলা করেছি।'

সেইসঙ্গে তিনি আরও জানান, শো স্টপার পূজার ফুশিয়া পিংক কালারের হেয়ার স্ট্রিকিংসের সঙ্গে চোখের মেকআপে পিংক এবং ডাল গোল্ড সিলভার মিক্স করা হয়েছে।'

এদিন মডেল থেকে শো স্টপারের হেয়ার কালারের সঙ্গে ক্রিয়েটিভ মেকআপের যুগলবন্দি ছিল অনবদ্য নিবেদন, যা এ বছরের ফ্যাশনে হতে চলেছে নয়া ট্রেন্ড।

নতুন সামার ফ্যাশন ব্রালেট টপ, উষ্ণতার সঙ্গে পাল্লা দিতে চাই ‘হট’ সাজগোজ


```