Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উইন্টার পার্টি হোক বা প্রি ওয়েডিং ফোটো শ্যুট, এবার ফ্যাশন এগোচ্ছে সবুজ পথে

এ বছর মুম্বইতে বিভিন্ন অ্যাওয়ার্ড শো'তে বলিউডের তারকাদের দেখা গিয়েছে সবুজ রঙের পোশাকে।

উইন্টার পার্টি হোক বা প্রি ওয়েডিং ফোটো শ্যুট, এবার ফ্যাশন এগোচ্ছে সবুজ পথে

সবুজ রঙের পোশাক

শেষ আপডেট: 13 December 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো: আমাদের মতো গরমের দেশে শীত আসছে মানেই উৎসবের সূচনা। আর উৎসব তো রঙিন হওয়ারই দিন। এবার উইন্টার ট্রেন্ড গ্রিন। আসলে বলিউডের দেখানো রাস্তায় এগোয় আমাদের ফ্যাশন ট্রেন্ড। এ বছর মুম্বইতে বিভিন্ন অ্যাওয়ার্ড শো'তে বলিউডের  তারকাদের দেখা গিয়েছে সবুজ রঙের পোশাকে (Green in Fashion)। গ্রিনের নানান শেডের শাড়ি,লেহেঙ্গা ,শেরওয়ানি স্যুট,এমনকী টক্সিডো বা ব্লেজারেও প্রাধান্য পেয়েছে গ্রিন। সেই ফ্যাশন ট্রেন্ডকে  সামনে রেখে 'রাইকিশোরী কালেকশন' সম্প্রতি কলকাতায় লঞ্চ করল তাদের উইন্টার রেঞ্জ। ফ্যাশন ফটো শ্যুটে  মডেলরা পরেছেন সবুজ রঙের দুর্দান্ত সব ডিজাইনের শাড়ি-পোশাক (Green in Fashion)। 

ডিজাইনার শ্যামসুন্দর বসু বললেন,'জানুয়ারি ফেব্রুয়ারিতে যাঁদের বিয়ে তাঁরা এখন প্রি ওয়েডিং শ্যুট করাচ্ছেন। বেশিরভাগই বেছে নিচ্ছেন মন্দারমনি দীঘার মতো সমুদ্র সৈকত অথবা নর্থ বেঙ্গলের কোনও সুন্দর টুরিস্ট স্পট। তাদের প্রি ওয়েডিং ফটোশ্যুটের ডেস্টিনেশন অনুযায়ী গ্রিনের (Green in Fashion) শেড বাছতে হচ্ছে। সমুদ্র সৈকতের ক্ষেত্রে হালকা গ্রিন ট্রান্সপারেন্ট নেটের শার্ট অথবা লাইট ওয়েট জারদৌসি শাড়ি, লেহেঙ্গা অথবা লং জ্যাকেট তৈরি করা হচ্ছে।'

ডিজাইনার আরও জানালেন,'প্রত্যেকের ফিগার তো মডেলদের মতো  স্লিম হয় না। যাঁদের একটু হেলদি চেহারা তাঁদের জন্য গ্রিনের একটু ডার্ক শেডের  লং কোট বা ঘন জারদৌসি  কাজের ব্লাউজের সঙ্গে হালকা ওয়েটের জর্জেট শাড়ি করে দেওয়া হচ্ছে।'

শুধু প্রি ওয়েডিং শ্যুটই তো নয়,শীত মানেই জমিয়ে পার্টি। তাই গ্রিনের শেড নিয়ে রাইকিশোরী কালেকশন পার্টি ড্রেস নিয়েও নানান এক্সপেরিমেন্ট করেছে। প্যারট গ্রিন,মস গ্রিন, বটল গ্রিন, মেহেন্দি গ্রিন,লিফ গ্রিন-যাকে যে শেড মানায় তাঁর জন্য সেটাই করে দিচ্ছেন ডিজাইনার।

মডেল-রুম্পা,অনুক্তা,বৃন্দা,রেশমা,অভিজিৎ ,সুমন অমিত ,সম্প্রীত 
মেকআপ- প্রিয়াঙ্কা, সুস্মিতা, শ্রীপর্ণা, সহেলী 
ফটো-আরিয়ান 
লোকেশন-৩২এফ


```