
শেষ আপডেট: 2 December 2020 05:41
তিনি ক্যাপশনে লেখেন, "এই মুখোশটি ত্বককে উজ্জ্বল করে। ত্বকরে ভিতরে থাকা নোংরাকে পরিষ্কার করে বিশুদ্ধ করে। ত্বকের জৌলুসকে বাড়িয়ে দেয় বলে এই ফেস মাস্ককে আমি খুব পছন্দ করি। এখানে মুলতানি মাটি রয়েছে। আপনাদের কাছে যদি মুলতানি মাটি না থাকে তাহলে বেসন ব্যবহার করতে পারেন।"
উপকরণ
১. ২ চামচ মুলতানি মাটি
২. ১ চামচ হলুদ
৩. ১ চা চামচ দই
৪. ১ চামচ মধু
পদ্ধতি
১. প্রথম একটি বাটিতে সব জিনিসগুলো নিয়ে গোলাপ জল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
২. মুখকে ভাল করে ধুয়ে নিয়ে তারপর আগে তৈরি করে রাখা মিশ্রণটা ভাল করে ত্বকে লাগাতে হবে। ২০ মিনিট পর্যন্ত মুখে রাখতে হবে পেস্টটা তারপর স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে।
৩. সপ্তাহে দুবার মুখ, হাত, ঘাড়ে ব্যবহার করলে কিছু দিনের মধ্যেই উপকার পাবেন।
উপকারিতা
১. হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা ত্বকের হারিয়ে যাওয়া জৌলুসকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে।
২. মুলতানি মাটি ত্বককে বিশুদ্ধ করে। এটা ত্বকের জেল্লা ও প্রাকৃতিক তেলকে ধরে রাখতে সাহায্য করে।
৩. দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে, যার ফলে ত্বকে থাকা মৃত কোষগুলো গলে যায়। ত্বকের উপকারি ব্যাকটেরিয়ার ভারসাম্য রাখতে সাহায্য করে।
৪. মধু ত্বককে ময়শ্চারাইজ করে। আর অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ত্বককে আরও বেশি শক্তিশালী করে তোলে।
তাহলে সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফেস মাস্ক। খরচও কম, আবার স্বাস্থ্যকরও। তাহলে আপনি কবে ট্রাই করছেন বাড়িতে?