Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পিপিই পরে গরবা নাচ! দুঃসময়ে মানুষের মুখে হাসি ফোটালেন সুরাটের ফ্যাশন ডিজাইনিং শিক্ষার্থীরা

দ্য ওয়াল ব্যুরো: উৎসব উদযাপনে বাধা আসতে পারে। কিন্তু উৎসবের সময় কারও ক্ষতি না করে, আনন্দ উপভোগ করা থেকে নিজেকে কেন বঞ্চিত করবেন! এই ভাবনা থেকেই দুঃসময়ে নতুন দিশা দেখালেন সুরাটের কয়েকজন ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রছাত্রী। এই সময় ডাক্তার, না

পিপিই পরে গরবা নাচ! দুঃসময়ে মানুষের মুখে হাসি ফোটালেন সুরাটের ফ্যাশন ডিজাইনিং শিক্ষার্থীরা

শেষ আপডেট: 20 October 2020 09:55

দ্য ওয়াল ব্যুরো: উৎসব উদযাপনে বাধা আসতে পারে। কিন্তু উৎসবের সময় কারও ক্ষতি না করে, আনন্দ উপভোগ করা থেকে নিজেকে কেন বঞ্চিত করবেন! এই ভাবনা থেকেই দুঃসময়ে নতুন দিশা দেখালেন সুরাটের কয়েকজন ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রছাত্রী। এই সময় ডাক্তার, নার্সরা সারাক্ষণ যে পিপিই কিট পরে হসপিটালে কাজ করছেন, সেই কিট পরেই সুরাটের রাস্তায় গরবা নাচ করতে দেখা গেল তাদের। এই অভিনব ভাবনা দেখে ইতিমধ্যেই নেটিজেনরা মুগ্ধ হয়ে গেছেন। করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে কিছুদিন আগে গুজরাট সরকার নির্দেশ দেন এবছর নবরাত্রিতে কোনরকম অনুষ্ঠানে ভিড় করা যাবে না। এমনকি গরবা নাচের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এতেই মুষড়ে পড়েছেন সাধারণ জনগণ। নবরাত্রির নয়দিনে যেমন আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করে পুজো হয়, তেমনই নাচ, গানে মেতে ওঠেন গুজরাটবাসী। তবে এবারের নিয়ম কানুনের এত কড়াকড়ি যে গরবার আড়ম্বরে কিছুটা ভাটা তো পড়েইছে। তবে এই দুঃসময়ে মানুষের মুখে হাসি ফোটালেন কয়েকজন ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রছাত্রী। তারা পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুটমেন্ট অর্থাৎ পিপিই কিট পরেই গরবা নাচের মাধ্যমে নবরাত্রি উদযাপন শুরু করেছেন। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা এই পোশাক। এমনিতে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সাদা রঙের বিন্যাস, যেমনটা থাকে। কিন্তু এর সঙ্গে লাগানো রয়েছে রং-বেরঙের দুপাট্টা। সারা পোশাকে ছোটছোট  গুজরাটি কাজ। ছেলেদের পোশাকে আবার 'ডান্ডিয়া রাস'-এর দৃশ্য আঁকা। হাতে লাঠি নিয়ে গরবার নাচে মেতে উঠতে দেখা যায় তাদের। দেখে নিন সেই নাচের ভিডিও: https://twitter.com/ANI/status/1316921784403259392 করোনা আবহেও যাতে সম্পূর্ণ নিরাপদে সংক্রমণের ঝুঁকি থেকে দূরে সরে থেকেই গরবা নাচ সম্ভব হয়, সেই উদ্দেশ্যেই এমন পোশাক বানিয়েছে তারা। সেই পোশাক পরেই গরবা নাচে অংশ নিতে দেখা যায় তাদের।

```