Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ নর্ম্যালে দুর্গো পুজো, করোনা আবহে কীভাবে দশমী কাটালেন আপনার প্রিয় তারকারা

দ্য ওয়াল ব্যুরো:  করোনা আবহে পুজোটা এবার হবে কি না, হলেও কেমন ভাবে হবে তা নিয়ে সাধারণ মানুষ থেকে তারকা সকলের মনেই ছিল প্রশ্ন। অবশেষে, সরকারি নির্দেশ অনুসারে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হল দুর্গা পুজো।অন্যান্য বছরের মতো ভিড় করে রাস্তায়

নিউ নর্ম্যালে দুর্গো পুজো, করোনা আবহে কীভাবে দশমী কাটালেন আপনার প্রিয় তারকারা

শেষ আপডেট: 28 October 2020 10:16

দ্য ওয়াল ব্যুরো:  করোনা আবহে পুজোটা এবার হবে কি না, হলেও কেমন ভাবে হবে তা নিয়ে সাধারণ মানুষ থেকে তারকা সকলের মনেই ছিল প্রশ্ন। অবশেষে, সরকারি নির্দেশ অনুসারে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হল দুর্গা পুজো।অন্যান্য বছরের মতো ভিড় করে রাস্তায় নামা, রাত জেগে ঠাকুর দেখা কিংবা সিঁদুর খেলা - এবছর এইসব কিছুই ছিল বাদের তালিকাতে। তাই বলে কি পুজোর আনন্দ হবে না? এবছর নিজেদের মতো করে সেজেগুজে এক অন্যরকম দুর্গাপুজো কাটালেন স্বস্তিকা থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত। সংক্রমণের ভয়ে এবছর বাড়িতেই পরিবার-পরিজনের সঙ্গে পুজো কাটিয়েছেন টলি তাকরারা। নিউ নর্ম্যাল বিজয়া দশমীতেও সোশ্যাল মিডিয়াতেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন বাঙালি নায়িকারা। তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করেছেন ধুনুচি নাচের। পুজোর ভিডিয়োর মাধ্যমেই সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অন্যদিকে, নুসরত জাহানকেও দেখা গেল পুজোর সাজে স্বামী নিখিলের সঙ্গে ছবি পোস্ট করতে। সাবেকি বাঙালি সাজেই নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন এই নায়িকা। বাদ যাননি পরিচালক সৃজিত মুখার্জীও, স্ত্রী মিথিলা এবং মেয়েকে নিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছেন তিনিও। ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে রয়েছেন। গোটা লকডাউনে সেখানেই ছিলেন তিনি। এবারের দশমীতে সেখানেই বন্ধুদের নিয়ে সিঁদুরখেলায় মেতেছিলেন অভিনেত্রী। স্বস্তিকা মুখোপাধ্যায় তো পুজোর প্রথম দিন থেকেই তাঁর সাজের আপডেট দিয়ে চলেছেন ইনস্টাগ্রামে। দশমীতেও বাদ গেল না সেই প্রথা। মেয়ে অন্বেষার সঙ্গে নানা মুডের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । পোস্ট করেছেন দেবীবরণের ছবিও। সিঁদুর খেলেছেন মেয়ে ও বোন অজপা মুখার্জীর সঙ্গেও। এই বছরের পুজোর অভিজ্ঞতা নিয়ে তিনি একটি কবিতা ক্যাপশনে লিখে, ছবিও পোস্ট করেন।

```