Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্য়াসোসিয়েশনের ২৫ বছর পূর্তি, হায়াৎ রিজেন্সিতে দেখা গেল তার ঝলক

দ্য ওয়াল ব্যুরো: সিলভার জুবিলি ফ্যাশন এক্সট্রাভ্যাগেনজা ILPA ২০২২: 'লেদার অন দ্য র‍্যাম্প'-এর (Silver Jubilee fashion extravaganza ILPA 2022: 'Leather on the Ramp') প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্য়াসোসিয়েশন (

ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্য়াসোসিয়েশনের ২৫ বছর পূর্তি, হায়াৎ রিজেন্সিতে দেখা গেল তার ঝলক

শেষ আপডেট: 8 September 2022 13:09

দ্য ওয়াল ব্যুরো: সিলভার জুবিলি ফ্যাশন এক্সট্রাভ্যাগেনজা ILPA ২০২২: 'লেদার অন দ্য র‍্যাম্প'-এর (Silver Jubilee fashion extravaganza ILPA 2022: 'Leather on the Ramp') প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্য়াসোসিয়েশন (ILPA)। আগামী ১৪ সেপ্টেম্বর কলকাতার হায়াৎ রিজেন্সিতে (Hayat Regency) অনুষ্ঠিত হতে চলেছে আইএলপিএ -২০২২ ফ্যাশন শো (fashion Show) । তাদের আসন্ন বার্ষিক অনুষ্ঠানেরই একটি ঝলক আজ দেখা গেল কলকাতার হায়াৎ রিজেন্সির গুচিতে কার্টেন রেইজার (curtain raiser) প্রোগ্রামে।

আজকের ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্য়াসোসিয়েশনের ২৫তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএলপিএ-র প্রেসিডেন্ট শ্রী অজয় তারওয়ে, ভাইস প্রেসিডেন্ট শ্রী এমডি আজহার এবং শ্রী অর্জুন মুকুন্দ কুলকার্নি, হায়াৎ রিজেন্সির জেনারেল ম্যানেজার শ্রী কুমার শোভন, ফ্যাশন শো কমিটির চেয়ারম্যান শ্রী আকাশ নায়ার এবং আরও অনেকে।

ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্য়াসোসিয়েশন হল মূলত কলকাতা ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা চর্মশিল্পের সামগ্রিক বিকাশ ও অগ্রগতির লক্ষ্যে উচ্চমানের চর্মজাত জিনিসের রপ্তানিকারক এবং প্রস্তুতকারকদের একটি সাধারণ প্ল্যাটফর্মে একত্রিত করে সারা ভারতব্যাপী কাজ করে। আজকের অনুষ্ঠানে শ্রী অজয় তারওয়ে জানিয়েছেন, 'আইএলপিএ চর্মজাত জিনিসের রপ্তানির বিষয়টি প্রচার এবং প্রসারের জন্য বিদেশের বিভিন্ন পেশাদার সংস্থা এবং চেম্বার অফ কমার্সের সঙ্গে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখার চেষ্টা করে চলেছে। এটি একটি শ্রম-ভিত্তিক শিল্প, যেখানে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে সবসময়। এই শিল্পে ৩০ শতাংশই মহিলা কর্মী। গ্রাম বাংলার কর্মহীন যুবকদের প্রশিক্ষণ দেয় এআইএলপিএ, তাঁদের চাকরি পেতেও সাহায্য করে আইএলপিএ। এই বছর আমরা রজত জয়ন্তী পালন করতে পেরে অত্যন্ত গর্বিত।'

আইএলপিএর এবারের বার্ষিক অনুষ্ঠানের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া লেদার অ্য়ান্ড অ্য়াকসেসরিজ ফেয়ারের প্রথম দিনের অনুষ্ঠান। আইপিটিও-র উদ্যোগে এই মেলা প্রতি বছরই অনুষ্ঠিত হয়।

সরকারি হলের ভাড়া ২৫ হাজার! বন্ধ হ‌ওয়ার মুখে কোচবিহারের থিয়েটার


```