Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেগান লিপস্টিকের ২০টি নতুন শেড বের করল কালারবার, বেছে নিন কোন রং পছন্দ

দ্য ওয়াল ব্যুরো: কোথাও ঘুরতে যাওয়া হোক বা অফিসে যাওয়া, লিপস্টিক না লাগিয়ে বেরোনোর কথা ভাবতেই পারেন না অনেক মহিলাই। তীব্র গরমে যেমন হালকা সাজের জন্য চাই হালকা শেডের লিপস্টিক তেমনই জমকালো সাজ আবার গাঢ় রঙের লিপস্টিক ছাড়া জমে না। সকলের পছন্

ভেগান লিপস্টিকের ২০টি নতুন শেড বের করল কালারবার, বেছে নিন কোন রং পছন্দ

শেষ আপডেট: 2 June 2023 14:19

দ্য ওয়াল ব্যুরো: কোথাও ঘুরতে যাওয়া হোক বা অফিসে যাওয়া, লিপস্টিক না লাগিয়ে বেরোনোর কথা ভাবতেই পারেন না অনেক মহিলাই। তীব্র গরমে যেমন হালকা সাজের জন্য চাই হালকা শেডের লিপস্টিক তেমনই জমকালো সাজ আবার গাঢ় রঙের লিপস্টিক ছাড়া জমে না।

সকলের পছন্দের কথা মাথায় রেখেই এবার বাজারে নতুন ২০টি শেড নিয়ে এল বিখ্যাত প্রসাধন সংস্থা কালারবার। এর মধ্যে ১২টি ক্রিম এবং ৮টি ম্যাট লিপস্টিকের শেড রয়েছে। ১২টি ক্রিম শেডে ক্রেতারা পাবেন উজ্জ্বল রঙের সম্ভার। পাশাপাশি আটটি ম্যাট শেডে থাকছে হালকা রঙের লিপস্টিকের দারুন কালেকশন।

কালারবার সচেতন নিরীহ প্রাণীদের জীবন নিয়েও। সেই কারণে প্রাণীজ উপাদান ব্যবহার থেকে বিরত থাকেন তাঁরা। কালারবারের এই সব কটি শেডই ভেগান লিপস্টিক। পাশাপাশি এই প্রথমবার থ্রি ইন ওয়ান লিপস্টিক ভারতের বাজারে নিয়ে এলেন তাঁরা।

এই লিপস্টিকগুলির রঙের শেডে যেমন বৈচিত্র্য আছে তেমনই এগুলি টেকসই। পাশাপাশি ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না এই লিপস্টিকগুলিতে। ফলে, ত্বকের ক্ষতির সম্ভাবনাও থাকে না।

নতুন সামার ফ্যাশন ব্রালেট টপ, উষ্ণতার সঙ্গে পাল্লা দিতে চাই ‘হট’ সাজগোজ


```