Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুলিশের জিম্মায় আল্লু, 'বিশ্বম্ভরা'-র শুট ছেড়ে বেরিয়ে পড়লেন চিরঞ্জীবী, থানায় যাচ্ছেন?

জানা গিয়েছে, চিরঞ্জীবী সমস্ত রকম সাহায্য করবেন। আইনি সহায়তা থেকে শুরু করে অর্জুনের এই মুহূর্তে যা কিছু প্রয়োজন, সবটাই নিজে হাতে সামলাতে চান তিনি।

পুলিশের জিম্মায় আল্লু, 'বিশ্বম্ভরা'-র শুট ছেড়ে বেরিয়ে পড়লেন চিরঞ্জীবী, থানায় যাচ্ছেন?

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 December 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে সান্ধ্যা থিয়েটারে ভিড়ের চাপে ঘটে যাওয়া দুর্ঘটনার মামলায় শুক্রবার দুপুরে অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে চিকাদাপল্লি পুলিশ মেডিক্যাল পরীক্ষার জন্য গান্ধী হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে, পুলিশ স্টেশনে ইতিমধ্যেই উপস্থিত আছেন অভিনেতার বাবা আল্লু অরবিন্দন্দ, প্রযোজক দিল রাজু এবং অন্যরা।

সূত্রের খবর, মেগাস্টার চিরঞ্জীবীও পুলিশ স্টেশনে যাচ্ছেন। আজ তিনি 'বিশ্বম্ভরা' সিনেমার শুটিং বাতিল করেছেন। পরিবারের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই চলছে, তার গুঞ্জন রটেছিল সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেও আল্লু অর্জুনকে পাশে দাঁড়াতে চিরঞ্জীবী যে পদক্ষেপ নিয়েছে, তাতে নজর কেড়েছে বহু নেটিজেনের। 

জানা গিয়েছে, চিরঞ্জীবী সমস্ত রকম সাহায্য করবেন। আইনি সহায়তা থেকে শুরু করে অর্জুনের এই মুহূর্তে যা কিছু প্রয়োজন, সবটাই নিজে হাতে সামলাতে চান তিনি। এ ঘটনায় চিরঞ্জীবীর ভূমিকা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নেটপাড়ায় এখন একটাই চর্চা।

এদিকে, আল্লু অর্জুনের পক্ষ থেকে দায়ের করা মামলা বাতিলের আবেদন আজ দুপুরে তেলেঙ্গানা হাইকোর্টে লাঞ্চ মোশন শুনানির জন্য উঠবে। সবার দৃষ্টি এখন সেই রায়ের দিকে। পুলিশ ইতিমধ্যেই থিয়েটারের মালিক সন্দীপ, সিনিয়র ম্যানেজার নাগারাজু এবং ম্যানেজার বিজয় চন্দ্রকে গ্রেফতার করেছে। তাঁদের আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে মামলা খারিজের দাবিতে আল্লু অর্জুন হাইকোর্টে মামলা করেছিলেন। কিন্তু সেই মামলার শুনানির আগেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।


```