দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশাহর কন্যা সুহানা খানকে নিয়ে নেটিজেনদের আগ্রহ এখন শীর্ষে। বছরে কোন সময়ে, কোন ঋতুতে তিনি কোন ট্রেন্ডকে বজায় রেখেছেন তা জানার আগ্রহ প্রবল সুহানার ফ্যানেদের মনে। সুহানা তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে নিজস্ব ভঙ্গিতে বারবারই ধরা দিয়েছেন ইনস্টাগ্রামে। এবার ফের দেখা গেল তেমনই ছবি।
বলিউডের অন্যান্য 'স্টারকিড'দের থেকে সুহানা খান সম্পূর্ণ আলাদা। সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই সুহানা তৈরি করে ফেলেছেন তাঁর নিজস্ব ফ্যানবেস। তাঁর ফ্যাশন সেন্স, স্টাইল স্টেটমেন্ট সব কিছুতেই রয়েছে অভিনবত্ব। ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করা কালো ট্যাঙ্ক টপ এবং হাই ওয়েস্ট ডেনিম কাটঅফ্ পরা ছবিতে ফুটে উঠেছে তাঁর 'গ্ল্যামারাস লুক'।

চমকের আরও বাকি ছিল। স্ট্র্যাপলেস টপ আপ নীল জিন্সে সুহানা হয়ে উঠেছেন আবেদনময়ী। ন্যুড মেকআপ, হালকা অলংকার যেমন গলার চেন, ব্রেসলেট, এবং কানের দুলে সুহানাকে দেখে মুগ্ধ নেটিজেনকা। তবে বলাই বাহুল্য, মা গৌরী খান যেখানে ফোটোগ্রাফারের ভূমিকায়, সেই ছবিতে তো কন্যা অনন্যা হয়ে উঠবেনই।

স্কুল নিয়ে আবেগ প্রত্যেকেরই কম বেশি কাজ করে! আর সেক্ষেত্রে সেলেব্রিটি কন্যা সুহানাও ব্যতিক্রম নন। তাই পুরনো স্কুলে যাওয়ার সময় তাঁর সাজের বাহার ছিল একেবারে অন্যরকম, ভিন্ন স্বাদের। নীল রঙের ওপর সাদা পোলকা ডট দেওয়া ড্রেস ,ঠোঁটে গোলাপি লিপস্টিক এবং লুইস উইটনের ছোটো ব্যাগ। সে ছবিও সুহানা পোস্ট করেন তাঁর ইনস্টাতে। ছবির উপরে কোটেশন হিসেবে লেখেন কানিয়ের 'ওয়েস্ট গোল্ড ডিগারে'র লাইন।

আবার গয়না নিয়ে প্রায় সব মেয়েরই আগ্রহ আছে ষোলো আনা। আর এই আগ্রহের তালিকা থেকে সুহানা খানের নামও কিন্তু বাদ যায় না! গয়নার প্রতি সুহানারও ভীষণ রকমের আগ্রহ রয়েছে। এটা বোঝা যায় তাঁর ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করা ছবি দেখেই। কার্টিয়ার আংটি, লুইস উইটনের ব্রেসলেট এবং ভ্যান ক্লিফ এবং আর্পেলেসের হারে পরা ছবিতে তিনি আবারও মন জয় করে নিয়েছেন তাঁর অনুগামীদের।
