Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেবি বাম্প নিয়েই ফ্যাশন গোল, নতুন স্টাইল স্টেটমেন্টে চমকে দিলেন বেবো

দ্য ওয়াল ব্যুরো: নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে বরাবরই ভীষণ ভোকাল পতৌদি পরিবারের পুত্রবধূ করিনা কাপুর খান। নিজের ফ্যাশন সেন্স নিয়ে একেবারে স্বতন্ত্র বেবো। র‍্যাম্প শো হোক বা কোনও সিনেমার প্রচার বা পারিবারিক কোনও অনুষ্ঠান - সবেতেই খানগিন্নীকে

বেবি বাম্প নিয়েই ফ্যাশন গোল, নতুন স্টাইল স্টেটমেন্টে চমকে দিলেন বেবো

শেষ আপডেট: 7 November 2020 10:33

দ্য ওয়াল ব্যুরো: নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে বরাবরই ভীষণ ভোকাল পতৌদি পরিবারের পুত্রবধূ করিনা কাপুর খান। নিজের ফ্যাশন সেন্স নিয়ে একেবারে স্বতন্ত্র বেবো। র‍্যাম্প শো হোক বা কোনও সিনেমার প্রচার বা পারিবারিক কোনও অনুষ্ঠান - সবেতেই খানগিন্নীকে দেখা গেছে একেবারে 'হাটকে' স্টাইলে। কিছুদিন আগেই করিনা ঘোষণা করেছেন তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। আর এরই মধ্যে তৈরি করে ফেলেছেন গর্ভাবস্থায় বেবি বাম্প সহ তাঁর নিজস্ব ফ্যাশন গোল। সম্প্রতি বেবোকে দুটো একেবারে আলাদা ধরণের পোশাকে দেখা গেছে ইনস্টাগ্রামে। বেবি বাম্পসহ তাঁর সেই ছবি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে নজর কেড়েছে নেটিজেনদের। প্রথম ছবিতে নীল সুতো দিয়ে কাজ করা সাদা লং ড্রেসে ধরা পড়েছেন করিনা। মুখে ন্যুড মেকআপ আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকে আবারও ইন্টারনেটে ঝড় তুলেছেন 'মম টু বি' করিনা। অন্য ছবিতে তাঁকে দেখা গেছে চোখে কালো চশমা, উঁচু পনিটেল আর কালো পোলকা ডটের সরু ফিতের সাদা জামা এবং সাদা মাস্ক পরে বাইরে বের হতে। নায়িকার অবশ্য ফ্লোরাল প্রিন্টের ওপর বাড়তি আকর্ষণ রয়েইছে। সেই দুর্বলতা প্রকাশ পেয়েছে তাঁর ছেলে তৈমুরের হ্যালোউইন পার্টির পোশাকেও। আবার করবা চৌথের পার্টিতেও করিনা পরেছিলেন ফ্লোরাল প্রিন্টের পোশাক। ফ্লোরাল প্রিন্টের গোলাপি রঙের কুর্তা আর মানানসই প্যান্টে বেবো ছিলেন সেইদিনের পার্টির মূল আকর্ষণ। বেবি বাম্প নিয়েও কত সুন্দর আর আকর্ষণীয় করে তোলা যায় নিজের স্টাইল স্টেটমেন্টকে সেই কথা আরও একবার প্রমাণ করে দিলেন 'যব উই মেট'এর গীত।  

```