Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জিনাত আমনের কামব্যাক! শাবানা, অভয়ের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীকে এক সুতোয় গাঁথলেন কে

জিনাত আমনের কাছে বয়স যেন এখন একটা সংখ্যা মাত্র। ৭০ বছর পার করে ফের নতুন করে নিজের কেরিয়ার সাজাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

জিনাত আমনের কামব্যাক! শাবানা, অভয়ের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীকে এক সুতোয় গাঁথলেন কে

শেষ আপডেট: 4 November 2023 18:34

দ্য ওয়াল ব্যুরো: বড়পর্দায় ফিরছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমন। নতুন ছবির চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। তাঁকে পর্দায় ফেরাচ্ছেন বলিপাড়ার অন্যতম সফল ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র। ছবির নাম 'বান টিক্কি'।

'বান টিক্কি' ছবিতে জিনাতের সঙ্গে থাকছেন শাবানা আজমি এবং অভয় দেওলের মতো তারকারা। বর্ষীয়ান অভিনেত্রীর 'কামব্যাক'-এর কথা সমাজমাধ্যমে জানিয়েছেন মণীশ নিজেই। তিনি লিখেছেন, "আমি জিনাত আমন এবং শাবানা আজমি দুজনেরই খুব বড় ভক্ত। ওঁদের ছবি, গান, পোশাক সবই আমার পছন্দের। দুজনে‌ একে অপরের থেকে অনেক আলাদা। ওঁদের অনেক স্মরণীয় ছবি রয়েছে। আমাদের দ্বিতীয় প্রযোজনায় ওঁরা বহু বছর পর একসঙ্গে কাজ করছেন।"

এই ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ছবিটি পরিচালনা করছেন ফরজ আরিফ আনসারি। গল্পও তাঁরই লেখা। মণীশ মালহোত্রের প্রোডাকশন হাউস স্টেজ ফাইভ প্রোডাকশনের ব্যানারে 'বান টিক্কি' ছবিতে টাকা ঢেলেছেন জ্যোতি দেশপাণ্ডে, দীনেশ মালহোত্র এবং মারিজকে ডিসুজা। ছবির একটি প্রাথমিক পোস্টারও শেয়ার করেছেন মণীশ।

View this post on Instagram

A post shared by Zeenat Aman (@thezeenataman)

উল্লেখ্য, জিনাত আমনের কাছে বয়স যেন এখন একটা সংখ্যা মাত্র। ৭০ বছর পার করে ফের নতুন করে নিজের কেরিয়ার সাজাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। একাধিক ফ্যাশন ম্যাগাজিনের ফটোশ্যুট করছেন গত কয়েকমাস ধরে। টেক্কা দিচ্ছেন নতুন প্রজন্মের নায়িকাদেরও। এর পাশাপাশি ইনস্টাগ্রামেও নতুন একটি অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে প্রায় রোজদিনই নিজের শ্যুটের ফটোগুলি পোস্ট করছেন। ছবিগুলি এখন বেশ ভাইরাল।

একসময় বলিউডে চুটিয়ে অভিনয় করেছন জিনাত। 'ডন' থেকে শুরু করে 'সত্যম শিবম সুন্দরম', 'ধরমবীর', 'কুরবানি', 'দোস্তানা', সত্তর-আশির দশকের একের পর এক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শশী কাপুর সকলের সঙ্গেই তিনি মানানসই। তাঁর শরীরী আবেদনে একসময় আগুন ঝরত রুপোলি পর্দায়।

১৯৮২ সালে 'অশান্তি', ১৯৭৪-এর 'ইশক ইশক ইশক' ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল জিনাত এবং শাবানাকে। তাঁদের আবার একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তেরা।


```