Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়া ভূমিকায় গৌরব চক্রবর্তী, জি বাংলা সিনেমায় গানের কানেকশন সঞ্চালনা করছেন অভিনেতা

জি বাংলা সিনেমার পর্দায় শুরু হল নতুন গানের অনুষ্ঠান। এই গানের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে।

নয়া ভূমিকায় গৌরব চক্রবর্তী, জি বাংলা সিনেমায় গানের কানেকশন সঞ্চালনা করছেন অভিনেতা

গৌরব চক্রবর্তী

শেষ আপডেট: 10 May 2024 19:25

দ্য ওয়াল ব্যুরো: জি বাংলা সিনেমার পর্দায় শুরু হল নতুন গানের অনুষ্ঠান। পুরনো দিনের বাংলা ও হিন্দি ভাষার গান গাইবেন  শিল্পীরা। আর এই গানের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখা যাবে প্রতি সোম থেকে রবি সকাল সাড়ে ১০টায়। সেই সঙ্গে দর্শকরা জানতে পারবেন সমস্ত গানের নেপথ্য কাহিনি। এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন প্রাক্তন রেডিও সঞ্চালক নীলাঞ্জন মুখোপাধ্যায়। 

টেলিভিশনের পর্দায় নানা ধরনের খেলা, নতুন ধারাবাহিক, টক শো লেগেই থাকে। কিন্তু এই 'সং কানেকশন' বা গানের অনুষ্ঠান অন্যান্য মিউজিক্যাল শোয়ের মতোই নয়, এই শোটি সিনেমার অন্দরে একটি যাত্রার মতো । এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক তাঁদের প্রিয় গানের নেপথ্যের মজার আখ্যান এবং সেই সমস্ত কিংবদন্তি ব্যক্তিত্বদের গভীরভাবে অনুসন্ধান করবেন যারা সেগুলিকে জীবন্ত করে তুলেছেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রত্যেক গান তৈরির পিছনের গল্প, হাঁসি-মজার ঘটনা এবং সিনেমাটিক কিংবদন্তিদের থেকে অনুপ্রেরণাদায়ক যে গল্প গুলো রয়েছে তা‌ বাঙালি দর্শকরা শুনবে। যা হিন্দি এবং বাংলা সিনেমার জনপ্রিয়তার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। 


এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। সিরিয়াল-সিনেমার পর এবার নন-ফিকশন শোয়ের সঞ্চালক অভিনেতা। তাঁর কথায়, 'এই প্রথম একটা নন-ফিকশন শো করছি। সঞ্চালক হিসেবে তাঁর নতুন জার্নি। সব  মিলিয়ে একটা উত্তেজনা যেমন আছে তেমনই একটু টেনশনও রয়েছে। একটা নতুন ধরনের কাজ। দর্শক আমাকে এবার নতুনভাবে দেখতে পাবেন, নিজেকেও নতুনভাবে খোঁজার পালা। পুরনো দিনের গান, তাদের নেপথ্য কাহিনি। সব মিলিয়ে এমন একটা শো হতে চলেছে যা আমি নিজে দেখতে পছন্দ করব। আশা করছি দর্শকও এই শো ভালবাসবেন।'


```