Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জি ফাইভের নতুন অরিজিনাল ‘নিখোঁজ’, ঋদ্ধিমা-সোহমের পাশে সারপ্রাইজ প্যাকেজ সুজয়প্রসাদ

স্বামীকে খুঁজতে লন্ডনে বাঙালি বধূ তনয়া। অসহায় মহিলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক ক্যাবচালক। তারপর...

জি ফাইভের নতুন অরিজিনাল ‘নিখোঁজ’, ঋদ্ধিমা-সোহমের পাশে সারপ্রাইজ প্যাকেজ সুজয়প্রসাদ

শেষ আপডেট: 28 October 2023 19:31

দ্য ওয়াল ব্যুরো: হইচই প্ল্যাটফর্মে মাসকয়েক আগেই মুক্তি পেয়েছিল ‘নিখোঁজ’ নামের একটি ওয়েব সিরিজ। এবার জি ফাইভেও একই নামে একটি অরিজিনাল সিনেমা এল। গল্পের শুরু এক বাঙালি বধূর তাঁর স্বামীকে খুঁজতে লন্ডনে যাওয়াকে কেন্দ্র করে, যিনি বহুদিন ধরে নিখোঁজ। সেখানে ওই মহিলার আলাপ হয় এক বাঙালি ক্যাব চালকের সঙ্গে। অসহায় ওই মহিলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই ক্যাব চালক। তিনিও মহিলার স্বামীকে খুঁজতে শুরু করেন। আর সেই খোঁজে নেমেই মহিলা জানতে পারেন, তাঁর স্বামী অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত। এরপর কী হবে? সেই নিয়েই গোটা সিরিজ।

ছবিতে এই মহিলা অর্থাৎ তনয়ার চরিত্রে রয়েছেন ঋদ্ধিমা ঘোষ। তাঁর স্বামী আদিত্যর ভূমিকায় সোমরাজ মাইতি এবং ক্যাবচালক স্যামের চরিত্রে সোহম চক্রবর্তী অভিনয় করেছেন। তবে এই সিনেমার সারপ্রাইজ প্যাকেজ বোধহয় সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। ট্রেলারে তাঁর চরিত্রটি বেশ ধূসর গোছের। এমনকী ছুরি দিয়ে কোপাতে ও বন্দুক চালাতেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকেও। গোটা সিনেমাটির শ্যুট হয়েছে লন্ডনে।

শুক্রবার এই সিনেমাটি মুক্তি পেয়েছে জি ফাইভে। আরণ্যক চট্টোপাধ্যায়ের পরিচালনায় এবং রোড শো ফিল্মস শ্যাডো ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে ‘নিখোঁজ’। বিগত কয়েক বছরে টলিউডে নানারকম থ্রিলার সিনেমা বা সিরিজ তৈরি হয়েছে। তবে নির্মাতাদের কথায়, ‘নিখোঁজ’ সেসব গল্পগুলির থেকে অনেকটাই আলাদা। বাংলায় এরকম থ্রিলার এর আগে তৈরি হয়নি।


```