Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রয়াত উস্তাদ জাকির হুসেন, ৭৩ বছর বয়সেই থামল তবলার জাদুকরের পথচলা

হার্টের সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন শিল্পী।

প্রয়াত উস্তাদ জাকির হুসেন, ৭৩ বছর বয়সেই থামল তবলার জাদুকরের পথচলা

উস্তাদ জাকির হুসেন

শেষ আপডেট: 16 December 2024 00:51

দ্য ওয়াল ব্যুরো: ৭৩ বছর বয়সেই থামল তবলার জাদুকরের পথচলা। প্রয়াত উস্তাদ জাকির হুসেন। রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শিল্পীকে ভর্তি করানো হয়েছিল। হার্টের সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে শেষরক্ষা হল না।

রবিবার বিকেলে শিল্পীর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে শারীরিক অসুস্থতার কথা প্রথম জানানো হয়। বলা হয়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ উস্তাদ জাকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।'

এদিকে তবলার জাদুকরের অসুস্থতার খবর পেয়ে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন অনুরাগীরা। কলকাতায় এই সময় অনুষ্ঠান করতে আসার কথা থাকলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে সেই অনুষ্ঠান বাতিল হয়। 

জাকির হোসেনকে চেনেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম। বিশ্ব ধ্রুপদী সঙ্গীতবাদ্যের জগতে তিনি এক নক্ষত্রের নাম। পদ্মশ্রী থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি- সব পুরস্কারই রয়েছে উস্তাদের ঝুলিতে। শিল্পীর আচমকা এমন পরিণতিতে শোকের ছায়া সব মহলেই।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম হয় জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়স থেকে তাঁর তবলার সফর শুরু। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। শিল্পীর সম্মানে গর্বিত হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগৎও। তবে রবিবার রাতে সব শেষ। 

চলতি বছর গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে ‘শক্তি’ ব্যান্ডের গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ পুরস্কার পায়। ব্যান্ডের কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন এবং তবলাবাদক ছিলেন তিনি। জুটির হাত ধরেই ২০২৪ সালে ভারতে গ্র্যামি আসে।


```