Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার কাকা বেঁচে আছেন! জাকির হুসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিস্ফোরক ‘ভাইপো’ আমির

রাতেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন উস্তাদের ভাইপো হিসাবে পরিচয় দেওয়া আমির আউলিয়া নামে এক যুবক।

আমার কাকা বেঁচে আছেন! জাকির হুসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিস্ফোরক ‘ভাইপো’ আমির

জাকির হুসেন

শেষ আপডেট: 16 December 2024 00:41

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে তবলাবাদক জাকির হুসেনের মৃত্যুর খবর। জানা যায়, আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে দুই সপ্তাহ ধরে হৃদরোগ ও ফুসফুসের সমস্যার কারণে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এদিন বিকেলে পরিবারের তরফে শিল্পীর অসুস্থতার কথা জানানো হলেও সন্ধে গড়িয়ে রাত নামতেই চাউর হয়ে যায় দুঃসংবাদ। 

কিন্তু রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো বোমা ফাটালেন উস্তাদের ভাইপো হিসাবে পরিচয় দেওয়া আমির আউলিয়া নামে এক যুবক। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ‘আমি জাকির হুসেনের ভাইপো। উনি বেঁচে আছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনার জন্য প্রার্থনা করতে বলেছিলাম। ওঁর অবস্থা সঙ্কটজনক হলেও উনি জীবিত আছেন। দয়া করে এসব ভুল তথ্য সরিয়ে নিন।’  

আমিরের এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ইতিমধ্যে পোস্টটি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তবে কী সত্যিই খবরটা ভুয়ো? জাকিরের ভাইপো যেমন দাবি করছেন তা কী সত্যিই ঠিক? এসব নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যুবকের পরিচয় যাচাই করেনি দ্য ওয়াল।

রবিবার বিকেলেই সাংবাদিক পারভেজ আলম এক্স হ্যান্ডেলে শিল্পীর অসুস্থতার খবর শেয়ার করে জানান, তবলা কিংবদন্তির শ্যালক আয়ুব আউলিয়া ফোন করে সংবাদমাধ্যমকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছিলেন, ‘ওস্তাদ জাকির হুসেন, তবলা বাদক, পারকাশনিস্ট, সুরকার, সাবেক অভিনেতা ও কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ আল্লাহ রাখার ছেলে ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর শ্যালক আয়ুব আউলিয়া। আউলিয়া সাহেব জাকিরের অনুগামীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।’

কিংবদন্তি তবলাবাদক উস্তাদ আল্লাহ রাখার পুত্র জাকির। বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন ৭৩ বছর বয়সি শিল্পী। যে কারণে কলকাতা-সহ দেশ-বিদেশের একাধিক প্রান্তে কয়েকটি কনসার্টও বাতিল করা হয়েছিল।  

১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন শিল্পী। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। কিন্তু রবিবার আচমকা জানা যায় সান ফ্রান্সিসকোর হাসপাতালে ৭৩ বছর বয়সেই প্রয়াত হন তবলার জাদুকর। কিন্তু খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভাইপো হিসাবে পরিচয় দিয়ে এক্স হ্যান্ডেলে এক যুবক পোস্ট করে জানালেন শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হলেও বর্তমানে বেঁচে আছেন তিনি।


```