
ফাইল চিত্র
শেষ আপডেট: 15 April 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার ইউজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন বেশ কিছুদিন ধরেই নেটদুনিয়ায় কৌতূহলের কেন্দ্রে। নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই একাধিক বার আরজে মাহভাশের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। দু’জনকে একাধিক অনুষ্ঠানে ও পোস্টে একসঙ্গে দেখা গিয়েছে। এখন সেই গুঞ্জনকে যেন আরও উস্কে দিল মাহভাশের একটি ইনস্টাগ্রাম রিল।
সোমবার একটি ভিডিও শেয়ার করেন আরজে মাহভাশ। সেখানে তিনি বর্তমান প্রজন্মের বিচ্ছেদ নিয়ে বলেন, ‘‘আজকালকার ব্রেকআপ এত তিক্ত কেন হয়? ব্রেকআপকে জীবনের সবচেয়ে ছোট অংশ বানাও। আমাদের ঘৃণাই সামনে থাকা মানুষটিকে অনুতপ্ত হতে দেয় না।’’
এরপর তিনি বলেন, “তোমার ক্ষমা ওকে ভেঙে দেবে। ছেড়ে দাও, এই জীবন! তুমি ভাবো, জীবন তোমার হাতে, কিন্তু সব আগে থেকেই স্থির হয়ে আছে। গল্পের শেষ পাতাটা তিক্ত করে লিখছ কেন? একদিন আমরাও এগিয়ে যাব। এটা আমাদেরই পছন্দ, ঘৃণা-অহং রাখব, না কি শান্তি-ভালবাসা?” এই ভিডিওর ক্যাপশনে মাহভাশ লেখেন: “যা, তোকে ক্ষমা করলাম... তুই এখানে আর আসিস না!”
View this post on Instagram
ভিডিওটি আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই মন্তব্যে ভরে যায় চাহাল-মাহভাশ জল্পনায়। কেউ লেখেন, “এই ভিডিওটা চাহাল ভাইয়ের জন্যই।” আবার কেউ লেখেন, “চাহালকে নিয়েই বলছেন মনে হচ্ছে।” সবচেয়ে বেশি নজর কেড়েছে চাহালের নিজের 'লাইক'। এক ব্যবহারকারী লিখেছেন, “চাহাল ভাইয়ের লাইক দেওয়ার স্পিড তো ধোনির স্টাম্পিংয়ের থেকেও বেশি!”
তবে শুধুই কটাক্ষ নয়। অনেকেই মাহভাশের বার্তায় নিজেকে খুঁজে পেয়েছেন। কেউ লিখেছেন, “দারুণ বলেছো।” আবার কারও মন্তব্য, “এই ভিডিও দেখেই ছেড়ে দিতে পারলাম। ধন্যবাদ।” যদিও মাহভাশ বা চাহাল কেউই এখনও তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, কিন্তু মাহভাশের এমন ভিডিও এবং চাহালের প্রতিক্রিয়া থেকে যে বিতর্কের আগুনে ঘি পড়ল, তা বলাই যায়।