Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

কী কারণে তৈরি হল দূরত্ব? ১৮ মাস আলাদা থাকার পর কেন বিচ্ছেদের পথে চাহাল-ধনশ্রী?

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী, জনপ্রিয় নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের খবর ঘিরে সরগরম বিনোদন ও ক্রীড়ামহল জগৎ।

কী কারণে তৈরি হল দূরত্ব? ১৮ মাস আলাদা থাকার পর কেন বিচ্ছেদের পথে চাহাল-ধনশ্রী?

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা

শেষ আপডেট: 22 February 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও তাঁর স্ত্রী, জনপ্রিয় নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) বিবাহবিচ্ছেদের খবর ঘিরে সরগরম বিনোদন ও ক্রীড়ামহল জগৎ। শোনা যাচ্ছে, এই দম্পতি ইতিমধ্যেই মুম্বইয়ের আদালতে হাজির হয়েছেন বিচ্ছেদের জন্য। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদালতে দু'জনেই স্বীকার করেছেন যে, তাঁরা গত ১৮ মাস ধরে আলাদা থাকছেন (Divorce)।  

বিচ্ছেদের কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে মিলমিশ হচ্ছে না। ফলে সম্পর্কেও বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। সমাধান করার চেষ্টা করলেও, তা সম্ভব হচ্ছে না কিছুতেই। ফলে একে অপরের থেকে দূরে সরে যাওয়াই ঠিক বলে মনে করছেন চাহাল ও ধনশ্রী। যদিও তাঁদের আইনজীবীর দাবি, বিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি, প্রক্রিয়া চলছে। তিনি বলেন, 'এই বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে এখনই মন্তব্য করা ঠিক নয়। মিডিয়া যেন তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর খবর না ছড়ায়।'

সোশ্যাল মিডিয়ায় এমনও দাবি করা হচ্ছে, ধনশ্রী নাকি খোরপোশ হিসেবে চাহালের কাছ থেকে ৬০ কোটি টাকা দাবি করেছেন। তবে শোনা যাচ্ছে, ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার এখনও পর্যন্ত নাকি এক টাকাও দেননি। এই খবর ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। তবে এই দাবির সত্যতা নিয়েও ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন। সত্যিই কি ধনশ্রী এমন বিপুল অঙ্কের খোরপোশ চেয়েছেন? না কি এটা নিছক গুজব? 

এ বিষয়ে তাঁদের পরিবারের এক সদস্য বলেন, 'এই ধরনের মিথ্যা তথ্য ছড়ানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধনশ্রী কখনওই কোনও অ্যালিমনি দাবি করেননি। এমন ভিত্তিহীন খবর শুধু তাঁদের ব্যক্তিগত জীবনকেই নয়, তাঁদের পরিবারকেও জল্পনায় টেনে আনা হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করছি, দয়া করে সত্যতা যাচাই না করে এমন খবর ছড়াবেন না।'

এই নিয়ে এখনও পর্যন্ত চাহাল বা ধনশ্রী কেউই আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। তাঁদের বিচ্ছেদ সংক্রান্ত যে সমস্ত খবর সামনে আসছে, তার সত্যতা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।  


```