Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্টিতে সাপের বিষ ব্যবহার করেছিলেন, পুলিশি জেরায় স্বীকার করলেন বিগবস বিজয়ী এলভিস যাদব

লভিসের বিরুদ্ধে সাপের বিষ ব্যবহার ও পাচারের অভিযোগ রয়েছে। জেরায় এলভিস সেই অভিযোগ স্বীকার করেছেন।

পার্টিতে সাপের বিষ ব্যবহার করেছিলেন, পুলিশি জেরায় স্বীকার করলেন বিগবস বিজয়ী এলভিস যাদব

শেষ আপডেট: 18 March 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: রবিবার জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ওটিটি বিজয়ী এলভিশ যাদবকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। এলভিসের বিরুদ্ধে সাপের বিষ ব্যবহার ও পাচারের অভিযোগ রয়েছে। জেরায় এলভিস সেই অভিযোগ স্বীকার করেছেন। এমনটাই পুলিশ সূত্রের খবর। 

প্রাথমিকভাবে এলভিশ যাদব তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু পরে জেরায় পুলিশের কাছে সাপ এবং সাপের বিষের ব্যবস্থা করার কথা স্বীকার করেছেন তিনি। গত বছর সাপের বিষ সরবরাহের জন্য গ্রেফতার হওয়া অন্যান্য অভিযুক্তদের চিনতেন তিনি। বিভিন্ন পার্টিতে অভিযুক্তদের সঙ্গে দেখা করতেন এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। ইতিমধ্যে এলভিসকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

এলভিসের বিরুদ্ধে অভিযোগ, রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহার করেছিলেন তিনি। যার জন্য ২৬ বছর বয়সী ইউটিউবার এলভিশ যাদব-সহ ছয় জনের বিরুদ্ধে সাপের বিষ সরবরাহের অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন এবং ভারতীয় দণ্ডবিধির ১২০এ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) মামলা দায়ের করা হয়। এফআইআরে নাম থাকা বাকি পাঁচজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। এরপর রবিবার এলভিসকে গ্রেফতার করা হয়।

গত বছরের ৩ নভেম্বর নয়ডার সেক্টর ৫১-এ একটি ব্যাঙ্কোয়েট হলে ‘রেভ’ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই পার্টিতে আগত অতিথিদের ‘আলাদা মাত্রার’ নেশা করানোর জন্য সাপের বিষ সরবরাহ করেছিলেন এলভিশ। পুলিশ যখন ওই রেভ পার্টিতে অভিযান চালায়, তখন সেখান থেকে ২০ এমএল সাপের বিষ উদ্ধার করে। এরপর আরও তল্লাশি চালাতেই ৫টি গোখরো সহ মোট ৯টি সাপ উদ্ধার করা হয়। রিপোর্ট বলা হয়, বিষগুলি আসলে কোবরা এবং কেউটে প্রজাতির সাপের বিষ। পরীক্ষা করে দেখা যায়, ওই সাপগুলির বিষের থলি উধাও। তখনই বিষয়টি বুঝতে সময় লাগেনি পুলিশের। এরপর তদন্ত নামতেই এলভিশের নাম উঠে আসে।


```