Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যোগিতা বালির নায়িকা-জীবন ঢেকে যায় কিশোর ও মিঠুন দুই পুরুষের আবর্তে

তখনকার টপ হিরোদের সঙ্গে কাজ করেছেন যোগিতা। যাঁদের মধ্যে ছিলেন রাজেশ খান্না, বিনোদ মেহরা, সঞ্জীব কুমারের মতো নায়করা। 
 

যোগিতা বালির নায়িকা-জীবন ঢেকে যায় কিশোর ও মিঠুন দুই পুরুষের আবর্তে

গ্রাফিক্স -দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 August 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: তিনি এমন এক নায়িকা যার কাজ নিয়ে মানুষ খুব একটা চর্চা করেনি। চিরকাল চর্চায় থেকেছে তাঁর বিবাহিত জীবন। কারণ তাঁর প্রাক্তন স্বামী আর বর্তমান স্বামী দুজনেই কিংবদন্তি তারকা। প্রথম স্বামী কিশোর কুমার ও দ্বিতীয় স্বামী মিঠুন চক্রবর্তী। বিয়ের ঘেরাটোপে শেষ হয়ে যায় তাঁর ব্যক্তিগত জীবন। তাঁর নাম যোগিতা বালি (Yogita Bali)।

১৯৫২ সালের ১৩ অগস্ট বম্বেতে জন্মগ্রহণ করেন যোগিতা। যোগিতা ছিলেন স্বর্ণযুগের অভিনেত্রী গীতা বালির বোনঝি। যোগিতা আর গীতা নামেও মিল ছিল। সাতের দশক থেকে আটের দশকের মাঝ অবধি যোগিতা আসমুদ্রহিমাচলে ঝড় তুলেছিলেন। যোগিতা অভিনেত্রী হিসেবে খুব একটা উন্নত ছিলেন না। রূপ যৌবন দিয়ে জয় করে নেন সবার মন।

Yogita Bali Mithun Chakraborty Wife ...

১৯৭১ সালে যোগিতার প্রথম ছবি ছিল 'পরোয়ানা'। ছবিটি একেবারেই চলেনি। তাঁর বিপরীতে ছিলেন অমিতাভ বচ্চন ও নবীন নিশ্চল। তবে তখনকার টপ হিরোদের সঙ্গে কাজ করেছেন যোগিতা। যাঁদের মধ্যে ছিলেন রাজেশ খান্না, বিনোদ মেহরা, সঞ্জীব কুমারের মতো নায়করা।

যোগিতার অভিনয় জীবন ঢেকে গিয়েছিল তাঁর দুই সম্পর্কের আড়ালে। দুই সুপারস্টারকে বিয়ে করে ক্রমশ ফিল্ম জগৎ থেকে হারিয়ে যেতে থাকেন যোগিতা। ১৯৭৬ সালে কিশোর কুমারকে বিয়ে করেন যোগিতা। তিনি ছিলেন কিশোরের তৃতীয় বউ। কিন্তু তাঁদের সংসার বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৭৮ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। কিশোর কুমারের সঙ্গে বিচ্ছেদ যোগিতার কেরিয়ারে প্রভাব ফেলেছিল।

Kishoreda with Yogita Bali in the film scene / Kishore Kumar - Bollywood  Photos

তবে এক বছরের মধ্যেই ১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেন যোগিতা। মিঠুন তখন উঠতি অভিনেতা। স্ট্রাগল করছেন। সেই সময়ে যোগিতা হয়ে ওঠেন তাঁর অবলম্বন। আসলে যোগিতা তখন বলিউডের অলিগলি মিঠুনকে চিনিয়ে দিয়েছিলেন। যোগিতা-মিঠুনের চার সন্তান তিন ছেলে মহাঅক্ষয় মিমো, উশমে, নমশি আর মেয়ে দিশানি।

যোগিতার সংসার এক সময় ভাঙতে বসেছিল মিঠুন আর শ্রীদেবীর প্রেমে। কিন্তু যোগিতা শেষ অবধি আঁচলে বেঁধে রাখতে পেরেছিলেন মিঠুনকে। আজও মিঠুন-যোগিতার দীর্ঘ দাম্পত্যে ছেদ পড়েনি।


```