Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাক গায়ক আতিফ আসলামের সঙ্গে জুটি বাঁধছেন হানি সিং? ছবি দেখে উৎসুক দু'দেশের অনুরাগীরা

ব়্যাপার-কোম্পোজার হানি সিং সম্প্রতি পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে দেখা করেছেন। সেই ছবিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

পাক গায়ক আতিফ আসলামের সঙ্গে জুটি বাঁধছেন হানি সিং? ছবি দেখে উৎসুক দু'দেশের অনুরাগীরা

ফাইল চিত্র

শেষ আপডেট: 8 January 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: ব়্যাপার-কোম্পোজার হানি সিং সম্প্রতি পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে দেখা করেছেন। সেই ছবিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'বর্ডারলেস ভাই'। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। যা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। 

এই পোস্টের পর, অনুরাগীরা আশা করছেন, তাঁদের নতুন কোনও অ্যালবাম আসছে কিনা। অনেকেই সেই প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে। আরেকজন লিখেছেন, 'আদাত এক্স ব্লু আইজ - কোল্যাবোরেশন আসছে।' অন্য একজন ভক্ত কমেন্ট করেছেন, 'যখন সুরের জিনিয়াস র‍্যাপ জিনিয়াসের সঙ্গে দেখা করে।'

হানি সিং আবারও সঙ্গীত দুনিয়ায় ফিরে এসেছেন। সম্প্রতি দিল্লিতে এপি ধিলনের কনসার্টে হানি সিং এক ঝলক উপস্থিত হয়ে ভক্তদের মুগ্ধ করেছেন। জ্যাজি বি-এর সঙ্গে মঞ্চ ভাগ করে হানি একটি দারুণ পারফরম্যান্স উপহার দেন। এছাড়া, হানি সিং বর্তমানে তাঁর ডকুমেন্টারি 'Yo Yo Honey Singh' নিয়ে খবরের শিরোনামে রয়েছেন।

এই ডকুমেন্টারিতে তিনি তাঁর কেরিয়ারের উত্থান, ব্যক্তিগত সংগ্রাম এবং ফিরে আসা নিয়ে কথা বলেছেন। ডকুমেন্টারিতে তাঁর মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির সঙ্গে লড়াই করার গোটা যাত্রা উঠে এসেছে। তবে আতিফের সঙ্গে নতুন কী গান আসছে, সেটারই অপেক্ষায় নেটপাড়া। 


```