
শেষ আপডেট: 7 December 2020 06:47
দিব্যার কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজেটিভ আসার পরে নভেম্বর মাসে হসপিটালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে জানান দিব্যার মা। তাঁর এই অকাল প্রয়াণে শোকাহত তাঁর বান্ধবী দেবলীনা ভট্টাচার্য ও শিল্পা শিরোদকর। দিব্যার মৃত্যুতে তাঁরা শোক প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।
নিজের ও দিব্যার একসঙ্গে ছবি পোস্ট করে দেবলীনা লেখেন, "জব কোই কিসি কে সাথ না হতা থা তো বাস তু হি হো হো থি..." এর সঙ্গে তিনি আরও লেখেন যে তিনি দিব্যাকে খুবই মিস করবেন। তাঁর জীবনে দিব্যার ভূমিকা অনস্বীকার্য। তিনি দিব্যাকে যে কতটা ভালবাসেন তা তাঁর ক্যাপশন থেকেই অনুমান করা যায়। এত তাড়াতাড়ি বন্ধুর মৃত্যু মেনে নিতে পারেননি দেবলীনা। তুবও এরই সঙ্গে তিনি দিব্যার পরিবারের জন্য মঙ্গলকামনা করেছেন।বন্ধুর উদ্দেশ্যে দেবলীনা বলেছেন, "আমি জানি তুমি এখন আরও ভাল জায়গাতে আছো। যেখান দুঃখ, যন্ত্রণা, কষ্ট কিছু নেই। কিন্তু আমি খুব মিস করবো তোমাকে।"
'ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়' ছাড়াও দিব্যা ভাটনগর অভিনয় করেছেন 'তেরা ইয়ার হুন মেইন', 'উদয়ন', 'জিত গাই তো পিয়া মোর', আর 'বিষ' এর মতো সিরিয়ালে। তাঁর কাজ থেকে যাবে ভক্তদের, সহকর্মীদের হৃদয়ে।