Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Yash Dasgupta: চলে গেলেন যশ দাশগুপ্তের মা, শোকে বিধ্বস্ত নুসরতও

দ্য ওয়াল ব্যুরো: যশ দাশগুপ্তের মা জয়তী দাশগুপ্ত প্রয়াত (yash dasgupta)। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন যশের মা। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে।

Yash Dasgupta: চলে গেলেন যশ দাশগুপ্তের মা, শোকে বিধ্বস্ত নুসরতও

শেষ আপডেট: 5 April 2022 10:18

দ্য ওয়াল ব্যুরো: যশ দাশগুপ্তের মা জয়তী দাশগুপ্ত প্রয়াত (yash dasgupta)। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন যশের মা। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়তী দাশগুপ্ত। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।

আরও পড়ুন: দু'চাকাই ভরসা! খরচ কমাতে সাইকেলে চেপেই পুরসভা যান ফালাকাটার চেয়ারম্যান

ভেঙে পড়েছেন নুসরত জাহানও (Nusrat Jahan)। যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারও অবিদিত নয়। নুসরতের সন্তানের বাবা যশ। মায়ের মৃত্যু তাই কিছুতেই মানতে পারছেন না নুসরত। যশ দাশগুপ্ত বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবার চেয়ে মায়ের সঙ্গেই বেশি ঘনিষ্ঠতা ছিল তাঁর। মায়ের মৃত্যুর পর তাই যশ এখন কথা বলার মতো অবস্থায় নেই। তাঁর পরিবারের তরফে ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

যশের কঠিন পরিস্থিতিতে তাঁর পাশেই রয়েছেন নুসরত। তিনিও মন থেকে ভেঙে পড়েছেন।

২০১৯ সালের নারীদিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন যশ। দীর্ঘ সেই পোস্টের মাধ্যমেই নারীদিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন সকলকে। সেই মাকে হারালেন যশ। দাশগুপ্ত পরিবারে শোকের ছায়া।


```