Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠাকুমা ভাবল মা বুঝি কাউকে প্রেমপত্র লিখছে: যশ 

সম্প্রতি দ্য ওয়ালের স্টুডিওতে হাজির হয়েছিলেন যশ। সেখানেই মায়ের স্মৃতিচারণায় অভিনেতা।

ঠাকুমা ভাবল মা বুঝি কাউকে প্রেমপত্র লিখছে: যশ 

মায়ের সঙ্গে যশ।

শেষ আপডেট: 9 May 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: মা-ছেলের আদরের সম্পর্ক। কখনও কাছের, কখনও কখনও দূরের। একে অপরকে বোঝা না বোঝার মধ্যেও যা চিরন্তন তা হল ভালবাসা। এমন এক আদুরে গল্প নিয়ে ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবির নাম 'আড়ি'। ছবিতে মৌসুমী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন যশ দাশগুপ্তের মায়ের ভূমিকায়। ব্যক্তিগত জীবনেও মায়ের সঙ্গে যশের সম্পর্ক ছিল বন্ধুর মতো। ২০২২ সালে মা জয়তী দাশগুপ্তকে হারান যশ। মা না থাকলেও স্মৃতি এখনও দগদগে। 

সম্প্রতি দ্য ওয়ালের স্টুডিওতে হাজির হয়েছিলেন যশ। সেখানেই মায়ের স্মৃতিচারণায় অভিনেতা। তিনি জানান, মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাঁর। মা ছিলেন পুরোদস্তুর মুভিবাফ। সে সময় রেডিওর চল ছিল। উনুনে রান্না করতে করতে রেডিওতে গান শুনতে জয়তী দেবী। আর তাতেই মহা ফ্যাসাদে পড়তে হয়েছিল একবার। পরকীয়ার দায় ঘাড়ে চাপতে বসেছিল তাঁর!

যশের কথায়, "সবজী বসিয়ে গান শুনছিল। আর পাশেই খাতায় গানের লিরিক্স লিখে আসছিল। হঠাৎই ঠাকুমা আসে। ওই সব গানের লিরিক্স দেখে ঠাকুমা ভেবে নেয় মা বুঝি কাউকে প্রেমপত্র লিখছে! মা এত কেস খেয়েছে, কী আর বলব।" বাবা ডিফেন্সের মানুষ। সিনেমা থেকে তাঁর অবস্থান ছিল অনেকটাই দূরে। ছবির প্রতি ভালবাসা তৈরি করেছিলেন মা-ই। 

তবে ২০২২ সালে কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান জয়তীদেবী। ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন যশ। পাশে ছিলেন নুসরত। প্রসঙ্গত, 'আড়ি' ছবিটি বক্সঅফিসে খুব একটা ভাল পারফর্ম করছে না বললেই চলে! মৌসুমী চট্টোপাধ্যায় অসাধারণ, তবে স্টোরিলাইন পছন্দ হয়নি একাধিক দর্শকের।


```