Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সে আসছে! ২৪ ঘণ্টা সাসপেন্স জিইয়ে রেখে অবশেষে সুখবর দিলেন যশ-নুসরত

বৃহস্পতিবারের দুপুর, ইনস্টাগ্রামে আচমকাই পার্টনার নুসরত জাহানকে ট্যাগ করে একটি পোস্ট যশ দাশগুপ্তের। তাতে লেখা, 'তোমায় কিছু কথার বলা ছিল'।

সে আসছে! ২৪ ঘণ্টা সাসপেন্স জিইয়ে রেখে অবশেষে সুখবর দিলেন যশ-নুসরত

নুসরত-যশ

শেষ আপডেট: 21 March 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারের দুপুর, ইনস্টাগ্রামে আচমকাই পার্টনার নুসরত জাহানকে ট্যাগ করে একটি পোস্ট যশ দাশগুপ্তের। তাতে লেখা, 'তোমায় কিছু কথার বলা ছিল'। নুসরত অবাক! একই বাড়িতে থেকে ইনস্টাগ্রামে এ লেখার মানে কী! 

সে প্রশ্ন করতেই যশের উত্তর, যা বলার সবার সামনে বলব। তবে বৃহস্পতিবার নয়, শুক্রবার। এরপর কেটেছে প্রায় ২৪ ঘণ্টা। যশ-নুসরতের ভক্তদের উত্তেজনার পারদ ক্রমশ বেড়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তাঁরা। অবশেষে 'পেসেন্স গেম'-এর অবসান ঘটিয়ে সেই 'কথা' বললেন যশ। শেয়ার করলেন এমন এক খবর, যার অপেক্ষায় বহুদিন ধরেই ছিলেন তাঁদের ভক্তরা। আসছে... সে আসছে... 


 বহুদিন পর বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ছবির নাম আড়ি। রয়েছেন যশ দাশগুপ্ত। প্রযোজনার দায়িত্বেও রয়েছেন যশ ও নুসরত। সেই ছবিরই প্রথম গান কিছু কথা মুক্তি পেতে চলেছে আগামী ২৩ ফেব্রুয়ারি। সেই খবরই শেয়ার করেছেন যশ-নুসরত। গত বেশ কিছু বছরের হাতে তেমন হিট নেই এই জুটির। নিজেরা প্রযোজনা সংস্থা খুলেছেন, তবে সেই ছবির প্রথম ছবি 'সেন্টিমেন্টাল'ও একেবারেই হিট হয়নি। তবে 'আড়ি' নিয়ে উন্মাদনা রয়েছে। সেই ছবির মধ্যে দিয়ে আবারও কি কামব্যাক করবে এই জুটি? সেই উত্তরের দিকেই তাকিয়ে সকলে। 


```