Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমরা নিশ্চয়ই ডেট করতাম, যদি না..', একে অপরের সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন শাহরুখ-কাজল!

শাহরুখ খান ও কাজলের পরিচয় হয়েছিল 'বাজিগার' সিনেমার সেটে।

'আমরা নিশ্চয়ই ডেট করতাম, যদি না..', একে অপরের সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন শাহরুখ-কাজল!

শাহরুখ খান ও কাজল

শেষ আপডেট: 16 April 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল (Shah Rukh Khan-Kajol)। তাঁদের সিনেমা বক্স অফিসে যেমন হিট, দর্শকদের মনেও বিশেষ জায়গা করে ফেলেছে। রিল লাইফে অন্যতম সেরা জুটি হলেও বাস্তবে তাঁদের দুজনেরই মনের মানুষ রয়েছে। কিন্তু তাঁরা কী কখনও একে অপরের সঙ্গে সম্পর্কে আসতে চেয়েছিলেন?  এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাহরুখ-কাজল।

এক সাক্ষাৎকারে শাহরুখ খান ও কাজলকে (Shah Rukh Khan-Kajol) প্রশ্ন করা হয়েছিল, তাঁরা যদি অন্য কোনও সম্পর্কে না থাকতেন তাহলে কী একে অপরকে ডেট করতেন? এর উত্তরে কাজল জানায়, 'আমি সত্যিই বলতে পারব না। কারণ বাজিগার সিনেমার শুটিংয়ের সময়েই আমি অজয়ের সঙ্গে সম্পর্ক ছিলাম।' 

ঠিক একই সময়ে কাজলের দিকে তাকিয়ে হাসিমুখে শাহরুখ (SRK) বলেন, 'হ্যাঁ, আমিও ওই সময়ে অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম!' যা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোলও ওঠে। তাঁদের মতে, কিং খান বলে কথা, এত সহজে কী আর 'আসল সত্যটা' বলবেন।

বলিউডে আসার আগেই গৌরী খানের সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন শাহরুখ। অন্যদিকে বেশ কয়েক বছরের সম্পর্কের পর ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাজল ও অজয় দেবগণ (Ajay Devgan)। 

শাহরুখ খান ও কাজলের পরিচয় হয়েছিল 'বাজিগার' সিনেমার সেটে। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল এই সিনেমা। এরপর 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হে', 'কাভি খুশি কাভি গাম', 'মাই নেম ইজ খান', একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছে এই জুটি। 


```