
শেষ আপডেট: 15 January 2021 11:14
সাংসদ অভিনেত্রী নুসরতের বিয়ে ভাঙা নিয়ে জল্পনার পারদ চড়ছে প্রতি মুহূর্তে। সেই জল্পনাকে আরও একটু উস্কে দিলেন নায়িকা নিজেই। সম্প্রতি তিনি তাঁর ইনস্টা হ্যান্ডেলে ছবি শেয়ার করেন আর তার ক্যাপশনে লেখেন, "...ওয়ার্কিং অন থিংস পিপল কান্ট টেক অ্যাওয়ে ফ্রম মি~ মাই হ্যাপিনেস"। এই ক্যাপশন ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। যদিও সবকিছুর পরেও নজর কেড়েছে তাঁর ছবি। এলো চুল, হাতে গোল ফ্রেমের চশমা ও ক্লিভেজে চোখ আটকেছে ফ্যানেদের। অনেকেই লিখেছেন, "জীবনটা তোমার, তাই যেখানে তুমি ভাল থাকবে, সেখানেই থেকো।"
টলিপাড়া যখন নয়া সম্পর্কের ধোঁয়াশা জেরে তোলপাড়া, ঠিক সেই সময়ই নুসরত সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন রাজস্থানে বেড়াতে যাওয়ার ছবি, যা নেটিজেনদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তিনি লেখেন ছবির ক্যাপশনে মাঝে মাঝে ভুল সিদ্ধান্তও নাকি পৌঁছে দেয় সঠিক গন্তব্যে!
তবে এই ত্রিকোণ মায়াজাল নিয়ে মুখ খোলেন কেউই। কিন্তু নুসরত ও নিখিল ইনস্টাগ্রামে নিজেদের আনফলো করেছেন। এমন কি নুসরতকে জন্মদিনে শুভেচ্ছাও জানাননি নিখিল। অপরদিকে, দক্ষিণেশ্বরের মন্দিরে নুসরতকে দেখা গেছে যশের সঙ্গে। তাই জল্পনার জাল বেশ জটিল হচ্ছে।
এরমধ্যেই নুসরত ব্যস্ত রয়েছেন তাঁর সিনেমা, ব্রাত্য বসুর পরিচালনায় 'ডিকশনারি' নিয়ে। সেখানে স্মিতা সান্যালের চরিত্রে দেখা যাবে নুসরতকে।