সলমন খানের (Salman Khan) বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা। ধৃত ৩৬ বছরের ইশা ছাবরিয়াকে (Isha Chabria) শুক্রবার বান্দ্রা কোর্টে (Bandra Court) তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের (Judicial Custody) নির্দেশ দেওয়া হয়।

সলমনের বাড়িতে ঢুকে পড়া মহিলার জেল হেফাজত
শেষ আপডেট: 23 May 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের (Salman Khan) বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা। ধৃত ৩৬ বছরের ইশা ছাবরিয়াকে (Isha Chabria) শুক্রবার বান্দ্রা কোর্টে (Bandra Court) তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের (Judicial Custody) নির্দেশ দেওয়া হয়।
গত ২১ মে ওই মহিলা সলমন খানের অ্যাপার্টমেন্টে নিরাপত্তা এড়িয়ে ঢুকে পড়েন। একেবারে সলমনের বাড়ির দরজার সামনে পৌঁছে যান। এমনকি কলিং বেলও বাজান। যদিও কেউ দরজা খোলেনি বলেই জানা গিয়েছে। ইশার সেই সময়ের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে।
ইশার দাবি, তিনি পেশায় মডেল। সলমন এবং তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, এই মহিলাকে তাঁরা চিনতেন না। তদন্তকারীরা জানাচ্ছেন, অনুপ্রবেশকারী মহিলা খার এলাকার বাসিন্দা। ছ'মাস আগে সলমন খানের সঙ্গে একটি পার্টিতে আলাপ হয় তাঁর। যদিও এই আলাপের বিষয়টি অস্বীকার করেছেন সলমনের পরিবার।
শুধু ইশা নন, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগ উঠেছে ছত্তিসগড়ের বাসিন্দা জিতেন্দ্রকুমার সিংহের বিরুদ্ধেও। একটি পৃথক মামলা করে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে একের পর এক হুমকি পেয়েছিলেন সলমন খান। সেই কারণেই তাঁর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে একাধিকবার বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে হুমকি চিঠি পেয়েছিলেন ভাইজান। মুম্বই পুলিশ সূত্রের খবর, সলমন খানের অ্যাপার্টমেন্টে ঢোকার জন্য কড়া নিয়ম জারি করা হয়েছে। সেখানে প্রবেশ করতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। বলিউড তারকাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য বলে জানা যাচ্ছে।