Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের পর ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী? মুখ খুললেন জাহিরের বাবা

সম্প্রতি সলমন খানের পার্টিতেও প্রেমিক জাহিরের সঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী। তবে কখনই তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি।

বিয়ের পর ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী? মুখ খুললেন জাহিরের বাবা

সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল

শেষ আপডেট: 22 June 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৩ জুন সাত পাকে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে বলিউডের এক সেলেব্রেটির বিয়ে নিয়ে যতটা আলোড়ন তৈরি হওয়ার কথা তার থেকেও বেশি বিতর্ক তৈরি হচ্ছে। প্রথমে তো অভিনেত্রীর বাবা মেয়ের বিয়েতে থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। এবার সোশ্যাল মাধ্যমে আলোচনা চলছে এই নিয়ে যে, বিয়ের পর সোনাক্ষী ধর্ম বদলাবেন কিনা! 

সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যেত বলিউডে। সম্প্রতি সলমন খানের পার্টিতেও প্রেমিক জাহিরের সঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী। তবে কখনই তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। এখন যখন বিষয়টি সামনে এল তখন শুরু হয়েছে ধর্ম নিয়ে আলোচনা। তবে সত্যিই সোনাক্ষী নিজের ধর্ম বদলাবেন কিনা, তা নিয়ে জবাব দিয়েছেন জাহিরের বাবা। 

''বিয়ে মানে মনের মিলন, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।'' সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে এমনটাই জানিয়েছেন জাহিরের বাবা। তাঁর সাফ কথা, সোনাক্ষী বিয়ের পর কোনও ভাবেই ধর্ম বদলাবেন না। সব মানুষ এক, কেউ নিজের ভগবানকে আল্লাহ বলেন, কেউ গড বলেন। তবে দিনের শেষে মানবতাই বড়। 

প্রথমে শোনা গেছিল, খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে করবেন দুই বলিউড তারকা। না, তেমনটা হচ্ছে না বলেই খবর। বরং বলিউডের অন্যান্য যুগলদের মতোই, শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়েও হবে জমজমাট। ইতিমধ্যেই মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলে পাঁচ দিন ধরে চলছে বিয়ের অনুষ্ঠান। 

সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আচমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী সোজা সাপটা উত্তর দেন, “আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” যদিও জাহিরের প্রসঙ্গ এড়িয়ে যান সোনাক্ষী। তবে সেই প্রশ্ন এড়িয়ে গেলেও অবশেষে বিয়েটা কিন্তু সেরেই ফেলছেন 'হিরামাণ্ডি' অভিনেত্রী। 


```