Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Will Smith: স্মিথের ছবির কাজ বন্ধ করল নেটফ্লিক্স! চড়কাণ্ডের প্রভাব পড়তে শুরু করেছে তাঁর কেরিয়ারেও

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের মঞ্চে তাঁর আচরণ নিয়ে শোরগোল পড়ে গেছে চারদিকে। সমালোচনার ঝড় বয়ে গেছে। এমনকি তাঁর অস্কার কেড়ে নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। এর মাঝেই হলিউড অভিনেতা উইল স্মিথের (Will Smith) ছবি বন্ধ করে দিল নেট

Will Smith: স্মিথের ছবির কাজ বন্ধ করল নেটফ্লিক্স! চড়কাণ্ডের প্রভাব পড়তে শুরু করেছে তাঁর কেরিয়ারেও

শেষ আপডেট: 3 April 2022 13:04

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের মঞ্চে তাঁর আচরণ নিয়ে শোরগোল পড়ে গেছে চারদিকে। সমালোচনার ঝড় বয়ে গেছে। এমনকি তাঁর অস্কার কেড়ে নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। এর মাঝেই হলিউড অভিনেতা উইল স্মিথের (Will Smith) ছবি বন্ধ করে দিল নেটফ্লিক্স।

নেটফ্লিক্স থেকেই তৈরি করা হচ্ছিল ‘ফাস্ট অ্যান্ড লুজ’, ছবিতে অভিনয় করছিলেন উইল স্মিথ। কিন্তু গত রবিবার অস্কার মঞ্চে তিনি যা করেছেন তারপর থেকে লোকের মুখে মুখে ফিরছে তাঁর কথা। সূত্রের খবর, তারপরেই নেটফ্লিক্স ‘ফাস্ট অ্যান্ড লুজ’এর কাজ বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন: পরিণীতি বাদ পড়ায় শিকে ছিঁড়ল 'শ্রীবল্লি'র! বলিউডে এবার রণবীর-রাশ্মিকার জাদু

ছবিটির কাজ কবে আবার শুরু হবে, আদৌ তাতে উইল স্মিথকে আর রাখা হবে কিনা, নাকি অন্য কোনও অভিনেতাকে তাঁর জায়গায় নেওয়া হবে কোনওটাই এখনও স্পষ্ট নয়। এর মাঝেই প্রশ্ন উঠতে শুরু করেছে অস্কারজয়ী অভিনেতার কেরিয়ার নিয়ে। সেদিনের চড়কাণ্ডের প্রভাব কি পড়তে চলেছে স্মিথের কেরিয়ারেও?

অস্কারের অ্যাওয়ার্ড মঞ্চে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে মশকরা করেছিলেন সঞ্চালক ক্রিস রক। জাডা অ্যালোপেশিয়ায় আক্রান্ত। তাঁর মাথায় চুল প্রায় নেই বললেই চলে। এই সংবেদনশীল বিষয় নিয়ে মজা করেছিলেন ক্রিস। যা জাডা বা স্মিথ কেউই সহ্য করতে পারেননি। এরপরই নিজের আসন থেকে উঠে গিয়ে মঞ্চে কষিয়ে থাপ্পড় মারেন স্মিথ ক্রিস রকের গালে। তোলপাড় পড়ে যায় চারদিকে। সঞ্চালককে উদ্দেশ্য করে কটূ গালিগালাজও করেন স্মিথ, অস্কার মঞ্চে যা প্রত্যাশিত নয় একেবারেই। এরপর অবশ্য স্মিথ সকলের কাছে ক্ষমা চেয়ে নেন, ক্রিস রকের কাছেও আলাদা করে নিজের তাৎক্ষণিক ক্ষোভের জন্য দুঃখপ্রকাশ করেন, কিন্তু ক্ষমা চাইলেই তো আর সাত খুন মাফ হয়ে যায় না। তারি ফল ভুগতে হচ্ছে স্মিথকেও।


```