Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অত্যাধিক প্রশ্ন করার জন্য বলিউডের হিট ছবি হাতছাড়া হয়েছিল আমিরের

১৪ মার্চ আমির খানের ৫৯তম জন্মদিনে তাঁর কিছু স্মৃতিচারণ।

অত্যাধিক প্রশ্ন করার জন্য বলিউডের হিট ছবি হাতছাড়া হয়েছিল আমিরের

শেষ আপডেট: 14 March 2024 15:42

দ্য ওয়াল ব্যুরো: ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেই ইন্ডাস্ট্রিতে খ্যাত আমির খান। যে কোনও কাজ কীভাবে হচ্ছে, কেন হচ্ছে সব নিয়েই প্রশ্ন করা স্বভাব আমিরের। প্রশ্ন করেন বলেই হয়তো আজ তাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা দেওয়া হয়েছে। কিন্তু এই প্রশ্ন করা স্বভাবই তাঁর কাল হয়েছিল। এই স্বভাবের জন্য তাঁকে পরিচালক বাদ দিয়েছিলেন একটি ব্লকব্লাস্টার ছবি থেকে। ১৪ মার্চ আমির খানের ৫৯তম জন্মদিনে তাঁর কিছু স্মৃতিচারণ।

২০০৬ সালে বিশাল ভরদ্বাজের ওমকারা মুক্তি পায়, সেখানে সইফ আলি খানের চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল আমির খানকে। কিন্তু আমির খান ছবিটায় বেশ কিছু বদল করতে চিয়েছিলেন। তাই পরিচালক ঠিক করেন আমিরকে ছবিতে রাখবেন না।  

একটি সাক্ষাৎকারে সইফ আলি খান এই কথা জানান। তিনি বলেন, ‘আমি যেটা শুনেছি সেটা হল আমির বিশাল স্যরকে অনেক প্রশ্ন করেছিলেন। অনেক পরিবর্তন করতে চাইছিলেন ছবিতে। বিশাল স্যর কল করবেন বলেও আর ওঁকে কল করেননি। তারপরেই আমার কাছে ফোন আসে। উনি বলেন, উনি আমার সঙ্গে কাজটা করতে চান। আমিরের সঙ্গে ঠিক ব্যপারটা জমেনি। উনি আমিরের সঙ্গে কমফর্টেবল ছিলেন না।’

ওমকারা শেক্সপিয়ারের ওথেলো নাটক থেকে অনুপ্রাণিত। সিনেমাটি দারুণ হিট হয়েছিল এবং তিনটি জাতীয় পুরস্কারও জেতে। ছবিতে সইফ আলি খান ছাড়াও ছিলেন অজয় দেবগণ, করিনা কাপুর, কঙ্কনা সেন শর্মা, বিবেক ওবেরয় সহ আরও অনেকে।


```