Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নয়ের দশকে ব্লকবাস্টার 'বাজিগর', তবু নিজের চরিত্র নিয়ে আপত্তি ছিল শাহরুখের, কেন জানেন?

‘বাজিগর’ হিট হলেও চরিত্র নিয়ে আপত্তি ছিল শাহরুখের। কেন এমনটা হয়েছিল, জেনে নেওয়া যাক।

'নয়ের দশকে ব্লকবাস্টার 'বাজিগর', তবু নিজের চরিত্র নিয়ে আপত্তি ছিল শাহরুখের, কেন জানেন?

‘বাজিগর’

শেষ আপডেট: 1 May 2025 16:01

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে থ্রিলার ঘরানার সিনেমার কথা উঠলে পরিচালক শ্রীরাম রাঘবনের নাম আলাদা করে উল্লেখ করতেই হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বহু বছর আগে তিনি নিজের অজান্তেই এমন একটি গল্প লিখেছিলেন, যা হুবহু মিলে যায় ১৯৯৩ সালের সুপারহিট ছবি বাজিগর-এর সঙ্গে।

 শ্রীরাম বলেন, তাঁর সেই গল্পটি ছিল মূলত জনপ্রিয় ইংরেজি উপন্যাস A Kiss Before Dying-এর উপর ভিত্তি করে। বইটিতে এক যুবক ধনী পরিবারে বিয়ে করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। সে যে মেয়েটিকে ভালবাসে, মেয়েটিও তাকে ভালবাসে। কিন্তু মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং তার বাবা ব্যাপারটা জানতে পেরে সম্পর্ক ভেঙে দিতে চায়। সেই ভয় থেকেই ছেলেটি মেয়েটিকে খুন করে ছাদ থেকে ফেলে দেয়। শ্রীরাম বলেন, তাঁর গল্পেও এই ধরণের একটি দৃশ্য ছিল। পরে তিনি জানতে পারেন, বাজিগর-এও একইরকম ঘটনা রয়েছে।

এই প্রসঙ্গে উঠে আসে শাহরুখ খানের কথা। শোনা যায়, বাজিগর-এর প্রথম চিত্রনাট্য শুনেই শাহরুখ পরিচালক আব্বাস-মাস্তানকে বলেন, চরিত্রটিকে যেন আরও নিষ্ঠুর করে দেখানো হয়। তিনি প্রশ্ন তোলেন, “যদি ছেলেটা মানসিক বিকারগ্রস্ত হয়, তাহলে তাকে ভাল দেখানোর চেষ্টা করছি কেন?”

শাহরুখ একটি ইংরেজি ছবির কথাও উল্লেখ করেন, যেখানে এক যুবক ধনী হওয়ার জন্য পাগল হয়ে ওঠে এক বিলবোর্ড দেখে। যদিও প্রথমে শাহরুখ খুশি হননি এমন একটা চরিত্র পেয়ে, তবে শেষ পর্যন্ত বাজিগর শাহরুখ খানের কেরিয়ারে বড় সাফল্য এনে দেয়। এই ছবিতেই প্রথম বড় হিট পান কাজল, এবং বলিউডে পা রাখেন শিল্পা শেট্টি।


```