Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিয়ার বিপরীতে ছবি করার প্রস্তাবে 'না' বলে দিলেন শাহরুখ, কিন্তু কেন?

শাহরুখ খান এবং আলিয়া ভাট—এই দুই নাম যখন এক ফ্রেমে আসে, তখন স্বাভাবিকভাবেই দর্শকদের মনে উত্তেজনা তুঙ্গে।

আলিয়ার বিপরীতে ছবি করার প্রস্তাবে 'না' বলে দিলেন শাহরুখ, কিন্তু কেন?

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 January 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান এবং আলিয়া ভাট—এই দুই নাম যখন এক ফ্রেমে আসে, তখন স্বাভাবিকভাবেই দর্শকদের মনে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি বলিউডে খবর ছড়িয়েছিল যে, আলিয়া ভাটের সঙ্গে একটি বিগ বাজেট হরর-কমেডি ছবি ‘চামুণ্ডা’-তে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে। কিন্তু বলিউড বাদশা এই প্রস্তাব সোজাসুজি ফিরিয়ে দিয়েছেন। 

সূত্রের খবর, ‘চামুণ্ডা’ ছবির প্রযোজক দীনেশ বিজান এবং পরিচালক অমর কৌশিক চেয়েছিলেন শাহরুখ খান ছবির মুখ্য চরিত্রে অভিনয় করুন। তাঁদের হরর-কমেডি ঘরানার এই সিনেমায় কিং খানের থাকার খবর বেশ হইচই ফেলে দিয়েছিল। তবে শাহরুখ নাকি এই ধরনের ফ্র্যাঞ্চাইজ়ে নতুন কিছু যোগ করার মতো স্পেস না থাকায় আগ্রহী হননি।  

শাহরুখের বক্তব্য, তিনি নতুন এবং চ্যালেঞ্জিং চিত্রনাট্যে কাজ করতে চান। তাঁর মতে, এমন ছবিতে যুক্ত হওয়ার থেকে নতুন ঘরানার প্রোজেক্টে কাজ করাই বেশি আকর্ষণীয়। এই কারণে ম্যাডক ফিল্মসের ‘চামুণ্ডা’র প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।

অন্যদিকে, আলিয়া ভাট এই ছবিতে কাজ করার বিষয়ে বেশ উৎসাহী। ম্যাডক ফিল্মসের সঙ্গে তাঁর একাধিক প্রজেক্টের আলোচনা চলছে। তিনি এর আগে অতিপ্রাকৃত থ্রিলার এবং হরর-কমেডি ঘরানার ছবিতে কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তাই আলিয়ার জন্য ‘চামুণ্ডা’ একটি নতুন অভিজ্ঞতা হতে পারে।  

শাহরুখের সিদ্ধান্তে ‘চামুণ্ডা’র নির্মাতারা এখন নতুন অভিনেতার খোঁজ করছেন। তবে বাদশা ভক্তদের আশা, ভবিষ্যতে এমনই কোনও নতুন ধরনের ছবিতে আবার তিনি চমক দেবেন। শাহরুখের সাফল্যের ঝুলিতে যেমন ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি রয়েছে, তেমনই তাঁর বেছে নেওয়ার ধরণও দেখিয়ে দেয় কেন তিনি বলিউডের চিরকালীন ‘কিং’। 


```