Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অনেকবার চেষ্টা করেছি, কিন্তু...' বাবা হতে চেয়েও কেন সেই ইচ্ছে পূরণ হয়নি সলমনের?

বলিউডের ভাইজান সলমন খান বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খবরে থাকেন। ৬০ ছুঁইছুঁই এই অভিনেতা আজও বিয়ে করেননি, তবুও বাবা হওয়ার ইচ্ছে তাঁর প্রবল।

'অনেকবার চেষ্টা করেছি, কিন্তু...' বাবা হতে চেয়েও কেন সেই ইচ্ছে পূরণ হয়নি সলমনের?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 March 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভাইজান সলমন খান বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খবরে থাকেন। ৬০ ছুঁইছুঁই এই অভিনেতা আজও বিয়ে করেননি, তবুও বাবা হওয়ার ইচ্ছে তাঁর প্রবল। কিন্তু সব ইচ্ছে যে বাস্তবায়িত হয় না, সেটাই যেন প্রমাণ করলেন সলমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন জানান, তিনি বহুদিন ধরেই বাবা হওয়ার পরিকল্পনা করছেন। তবে স্ত্রী নয়, শুধু সন্তানের পরিকল্পনাই ছিল তাঁর। কিন্তু ভারতীয় আইন সেই পথে বড় বাধা। 

সলমন বলেন, “আমি সত্যিই বাবা হতে চেয়েছিলাম। তবে ভারতীয় আইনের জন্য সেটা সম্ভব হচ্ছে না।” করণের উদাহরণ টেনে যখন প্রশ্ন ওঠে, তিনি তো সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। সলমন জানান, “আমি চেষ্টা করেছিলাম। তবে করণের সময়কার আইন হয়তো বদলে গেছে। আমি খুব ভালবাসি বাচ্চাদের। কিন্তু জানি, বাচ্চার সঙ্গে তার মা-ও আসবে। যদিও আমাদের বাড়িতে মায়ের অভাব নেই!”  

সলমনের ব্যক্তিগত জীবনে প্রেমের অভাব কখনও ছিল না। সঙ্গীতা বিজলানির সঙ্গে তো প্রায় বিয়ে হয়েই যাচ্ছিল, কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে সে সম্পর্ক ভেঙে দেন সলমন। 

ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, বহু অভিনেত্রীর সঙ্গেই তাঁর নাম জড়িয়েছে। তবু কোনও সম্পর্কই পরিণতি পায়নি। বর্তমানে সলমন একাই আছেন, বিয়ের পরিকল্পনাও নেই তাঁর। তবে বাবা হওয়ার ইচ্ছে যে এখনও বেঁচে আছে, সেটাই জানিয়ে দিলেন ভাইজান!  


```