Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবের অভিনয়ের ২০ বছর, মেগা ইভেন্টে এলেন না রুক্মিণী! কেন? প্রকাশ্যে কারণ

শনিবার অনুষ্ঠানে দেব নিয়ে এসেছিলেন তাঁর সঙ্গে অতীতে কাজ করা প্রযোজক, পরিচালক, নায়িকাদের। হাজির ছিলেন দুই পোষ্যসহ দেবের গোটা পরিবার, ছোটবেলার বন্ধুরা এমনকি অফিসের কর্মীরাও।

দেবের অভিনয়ের ২০ বছর, মেগা ইভেন্টে এলেন না রুক্মিণী! কেন? প্রকাশ্যে কারণ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 September 2025 18:41

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় কেরিয়ারে কুড়ি বছর পূর্ণ করলেন দেব অধিকারী। গতকাল অর্থাৎ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রায় দশ হাজার দর্শক সাক্ষী থাকল সেই গ্র্যান্ড সেলিব্রেশনের। একই সঙ্গে সাক্ষী থাকল আরও বেশ কিছু মুহূর্তের যা বাংলার ছবির ইতিহাসে বিরল।

শনিবার অনুষ্ঠানে দেব নিয়ে এসেছিলেন তাঁর সঙ্গে অতীতে কাজ করা প্রযোজক, পরিচালক, নায়িকাদের। হাজির ছিলেন দুই পোষ্যসহ দেবের গোটা পরিবার, ছোটবেলার বন্ধুরা এমনকি অফিসের কর্মীরাও। কিন্তু দেবের জীবনে যে মানুষটির অবদান একেবারেই অনস্বীকার্য সেই রুক্মিণী মৈত্রকে দেখা যায়নি অনুষ্ঠানে! তা নিয়ে জল্পনা চললেও দেব নিজেই জানিয়েছেন কেন আসেননি রুক্মিণী।

Rukmini Maitra and Dev | Rukmini Maitra makes the best wish ever to  celebrate Dev's 42nd birthday - Telegraph India

তিনি বলেন, "রুক্মিণী এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছে। সেখানেই কাজের পর কাজ। আর সেই কারণেই এই অনুষ্ঠানের অংশ হতে পারেনি।"

'ধূমকেতু' মুক্তির পর সাধারণের বিষ-নজরে পড়তে হয়েছিল রুক্মিণীকে। নেমে এসেছিল কুৎসিত আক্রমণ। তা সত্ত্বেও রুক্মিণী জানিয়েছিলেন, দেবের পাশেই আছেন তিনি। কদর্য আক্রমণের কারণে প্রকাশ্যেই রুক্মিণীর কাছে ক্ষমাও চেয়েছিলেন দেব। যদিও হাসিমুখে রুক্মিণী জানিয়েছিলেন, 'দেবকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না।"


```