Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেখার সিঁথিতে আজও উঁকি দেয় এক চুটকি সিঁদুর! কার জন্য সীমন্তিনী অভিনেত্রী?

রেখার সিঁথিতে আজও উঁকি দেয় এক চুটকি সিঁদুর! কার জন্য সীমন্তিনী অভিনেত্রী?

শেষ আপডেট: 24 April 2024 19:46

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা করতে গিয়ে একাধিক নায়কের সঙ্গে প্রেম, তারপর শিল্পপতিকে বিয়ে- কিন্তু প্রণয় হোক বা দাম্পত্য, কোনও জীবনই সুখের হয়নি অভিনেত্রী রেখার। ১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালের সঙ্গে বিয়ে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আত্মহত্যা করেন স্বামী। এরপর রেখা আর কখনওই বিয়ের পিঁড়িতে বসেননি। কিন্তু এখনও যে কোনও অনুষ্ঠানে অভিনেত্রীর সিঁথিতে দেখা যায় এক চিলতে সিঁদুর। কিন্তু রেখা কার নামে এখনও সিঁদুর পরেন, এই প্রশ্নের উত্তর অধরা।

মুকেশ আগারওয়ালকে বিয়ের অনেক আগেই ঋষি কাপুর ও নিতু সিংয়ের বিয়ের দিন রেখাকে প্রথমবার একজন সধবা নারীর বেশে দেখা গিয়েছিল। সেদিন সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে, গলায় মঙ্গলসূত্র পরে নিমন্ত্রিত হিসেবে এসেছিলেন তিনি। ওই সময় অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেমের গুঞ্জন তুঙ্গে। ফলত অনেকে ধরেই নিয়েছিলেন, যে অমিতাভ ও রেখা সবাইকে লুকিয়ে চুপিসারে বিয়ে করে ফেলেছেন। যদিও পরে বিগবিকে রেখার সঙ্গে সত্যিই প্রেম ছিল কিনা প্রশ্ন করা হলে তা সরাসরি অস্বীকার করেছেন।

এরপর দু'জনের জীবন বয়ে গিয়েছে আলাদা খাতে। আর কখনওই এই তারকা জুটিকে একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। বিভিন্ন অনুষ্ঠানে একই সময়ে উপস্থিত থাকলেও পরস্পরকে সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন। কিন্তু রেখা তাঁর স্বামী মুকেশের মৃত্যুর পরও নিয়ম করে সিঁথিতে এক চিলতে সিঁদুর পরেন কেন, এই নিয়ে বহুবার প্রশ্ন করা হলেও উত্তর মেলেনি। তাই রেখার সিঁথিতে সিঁদুরটি কার নামে, তা আজও গোপন। গভীর রহস্যে মোড়া।


```