Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রণবীরকে মারধোর করতেন সঞ্জয় লীলা বনশালি

এক সময় 'ব্ল্যাক' ছবিতে এই পরিচালককে সহযোগিতা করেন রণবীর।

রণবীরকে মারধোর করতেন সঞ্জয় লীলা বনশালি

শেষ আপডেট: 31 January 2024 15:06

দ্য ওয়াল ব্যুরো: শুটিং চলাকালীন একেবারে কড়া মাস্টারমশাইয়ের ভূমিকা পালন করেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ওঁর নিয়ম মেনে যেন রোজকার শুটিং সম্পূর্ণ হয় এমনই দাবি পরিচালকের। সেই 'নিয়ম' মেনে চলতে বাধ্য ছবির প্রত্যেক কলাকুশলী। 


এক সময় 'ব্ল্যাক' ছবিতে এই পরিচালককে সহযোগিতা করেন রণবীর। সেই সময়কার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আজও রণবীর যেন ভয়ে কাঁটা হয়ে থাকেন। জানান সঞ্জয় স্যার খুব রাগি। ওনার কথা মত কাজ না করলে চড় থাপ্পড় মারতেন। অনেকক্ষণ নিল ডাউনও করিয়ে রাখতেন। যদিও অভিনেতা এসব কারণে কখনও রাগ করেননি। জীবনে বড় হতে গেলে এরকম কড়া গুরুই প্রয়োজন বলে মনে করেন 'অ্যানিম্যাল'-এর অভিনেতা।

Bollywood | Saawariya revisited on 14th anniversary - Telegraph India

সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় 'সাওয়ারিয়া' ছবিতে অভিনয় করেন রণবীর। সেটাই ছিল রণবীরের প্রথম ছবি। আবার 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির মাধ্যমে এই জুটি একসঙ্গে কাজ করতে চলেছেন। সঙ্গে আছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। ছবির শুটিংয়ের সময় আবার পুরনো স্মৃতি ফিরে আসছে রণবীরের মনে। এখানেও নিয়ম মেনে চলতে হচ্ছে সবাইকে। যাকে পরিচালকের ভাষায় বলা হয়, 'সিভিল শুটিং এনভায়রনমেন্ট'। অর্থাৎ যেন সুস্থ পরিবেশে শুটিং সম্পন্ন হয়। এটাই একমাত্র চাহিদা পরিচালকের।

Ranbir Kapoor, Alia Bhatt Lead Sanjay Leela Bhansali's 'Love & War'
২০২৫ সালের অগস্ট মাস থেকে একেরপর এক ছবির শুটিং-এ ব্যস্ত থাকতে চলেছেন রণবীর। তাই সঞ্জয় লীলা বনশালিকে আগের থেকেই তা জানিয়ে দিয়েছেন। কারণ 'সাওয়ারিয়া' ছবির শুটিং-এর সময়ের সময়ের  কোনও ঠিক থাকত না। যতক্ষণ খুশি শুটিং হত। সেটা রণবীরের জন্য খুবই অসুবিধা হয়ে দাঁড়াত। তাই আগের ঘটনার পুনরাবৃত্তি হোক উনি চান না।


চলতি বছরে রণবীরের বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলেছে। তার মধ্যে রয়েছে রামায়ণ, যেখানে উনি রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন। এছাড়াও মুক্তি পাবে লাভ অ্যান্ড ওয়ার, অ্যানিম্যাল পার্ক।


```