Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'বেঁচে থাকাকালীন ইরফান, ওম পুরীকে নিয়ে কেন করা হয়নি বিগ বাজেটের ছবি?' আফশোস নওয়াজউদ্দিনের

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর সাম্প্রতিক ছবি 'Costao'-র প্রচারে এসে শেয়ার করলেন এক গভীর হতাশা।

'বেঁচে থাকাকালীন ইরফান, ওম পুরীকে নিয়ে কেন করা হয়নি বিগ বাজেটের ছবি?' আফশোস নওয়াজউদ্দিনের

ফাইল চিত্র

শেষ আপডেট: 9 May 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর সাম্প্রতিক ছবি 'Costao'-র প্রচারে এসে শেয়ার করলেন এক গভীর হতাশা। তাঁর মতে, ওম পুরি, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর ও মনোজ বাজপেয়ীর মতো শক্তিশালী অভিনেতারা কখনওই তাঁদের প্রাপ্য মর্যাদা পাননি মূলধারার বলিউডে। বড় বাজেটের মুখ্য চরিত্রে তাঁদের কোনওদিন ভাবা হয়নি—এ কথা স্পষ্ট ভাষায় জানালেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, “নাসির সাহেব থেকে ওম পুরি, পঙ্কজ কাপুর, ইরফান খান, মনোজ বাজপেয়ী—এঁরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অভিনেতা। কিন্তু দুঃখের বিষয়, কখনও কেউ তাঁদের নিয়ে বড় বাজেটের ছবি বানানোর কথা ভাবেননি। অথচ সাধারণ মানুষ তাঁদের দেখতে ভালবাসেন। তাঁদের অভিনয় অনবদ্য ছিল, কিন্তু সেই সিনেমাগুলি জনসাধারণের কাছে পৌঁছয়নি।”

ইরফান খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজ সবাই ইরফান খান, ইরফান খান করে। কিন্তু যখন উনি বেঁচে ছিলেন, তখন কেউ কদর করেনি। কেউ ওঁর সঙ্গে ২০-২৫ কোটি টাকার ছবি বানায়নি।”

নওয়াজউদ্দিন আরও বলেন, বলিউডে প্রায়শই বলা হয়, কেউ "পাবলিক অ্যাক্টর", কেউ "ইন্ডাস্ট্রি অ্যাক্টর"। কিন্তু যাঁরা প্রকৃত অর্থে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাঁদের কাজই যদি মূলধারায় না পৌঁছয়, তবে সেটা কতটা সুবিচার?

উল্লেখ্য, নব্বই ও ২০০০-এর দশকের বলিউডে বিকল্প ধারার সিনেমার জয়যাত্রায় যেমন মনোজ বাজপেয়ী, তেমনই উঠে এসেছেন ইরফান খান ও ওম পুরিরা। কিন্তু তাঁদের কেরিয়ার জুড়ে রয়ে গিয়েছে তুলনামূলকভাবে কম বাজেটের চলচ্চিত্র। নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনীত 'Costao' এক বায়োপিক ক্রাইম ড্রামা, যা সম্প্রতি মুক্তি পেয়েছে Zee5-এ। ছবিটি পরিচালনা করেছেন সেজাল শাহ। অভিনয়ে রয়েছেন প্রিয়া বাপট, কিশোর, হুসেন দালাল এবং মাহিকা শর্মা।


```